1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

হঠাৎ অন্তঃসত্ত্বা অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী, নানা জল্পনা

  • প্রকাশের সময় : শুক্রবার, ২২ সেপ্টেম্বর, ২০২৩

সিলেট আলাপ ডেস্ক :টলিউড অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী। গত বছরের মাঝামাঝি সময়ে ঘনিষ্ঠ ছবি পোস্ট করে প্রেমিককে পরিচয় করিয়ে দেন অভিনেত্রী। তবে বিয়ে নিয়ে তিনি কখনও মুখ খুলেননি। এরই মাঝে ঋতাভরীর ফেসবুক পোস্ট নিয়ে শুরু হয়েছে জল্পনা। গতকাল তিনি নিজের ভেরিভাইড ফেসবুক পেজে লেখেন, আমি আর আমার স্বামী খুব খুশি। আমি অন্তঃসত্ত্বা। আপনাদের ভালোবাসা ও আশীর্বাদ চাই। তবে হঠাৎ করে এমন পোস্ট কেন নায়িকার, তা নিয়ে গুঞ্জন তুঙ্গে। সত্যিই কি তিনি অন্তঃসত্ত্বা?নাকি প্রোফাইল হ্যাক! কোনও নতুন ছবির প্রচার নয় তো!

তবে নেটিজেনদের কেউ কেউ বলছেন, এটি সিনেমার প্রচারের জন্য স্টান্টবাজি। কিন্তু অরিন্দম শীলের মতো গুণী নির্মাতাও তাকে শুভেচ্ছা জানিয়েছেন।

ফলে এমন কাণ্ডে সকলে দ্বিধায় পড়ে গেছেন। মনোবিদ তথাগত চ্যাটার্জির সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন ঋতাভরী। সম্প্রতি গুঞ্জন উঠে, ভেঙে গেছে তথাগত-ঋতাভরীর প্রেম।
যদিও পরে অভিনেত্রী জানান, তাদের সম্পর্ক মধুর রয়েছে। নেটিজেনদের অনেকের দাবি, গোপনে বিয়ের পর্ব সেরেছেন ঋতাভরী-তথাগত। তবে এ বিষয়ে এখনও মুখ খোলেননি নায়িকা।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ/ জুনেদ

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park