1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

প্রেমিককে নিয়ে যা বললেন মিমি চক্রবর্তী

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৩

সিলেট আলাপ ডেস্ক :নির্মাতা রাজ চক্রবর্তীর সঙ্গে দীর্ঘদিন প্রেমের সম্পর্কে ছিলেন চিত্রনায়িকা ও সাংসদ সদস্য মিমি চক্রবর্তী। কিন্তু তার সঙ্গে বিয়ে হয়নি এই নায়িকার। রাজ বিয়ে করেছেন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে। এরপর থেকেই সিঙ্গেল তিনি! বর্তমানে অভিনয় ও রাজনীতি নিয়েই ব্যস্ত সময় পার করছেন মিমি।

তারকাদের সম্পর্কে জানতে বরাবরই মুখিয়ে থাকেন ভক্তরা। বিশেষ করে তাদের সম্পর্ক নিয়ে। মিমির অনুরাগীরা এখনও জানতে চান, বর্তমানে কার সঙ্গে প্রেম করছেন তিনি। আদৌ কি নতুন কোনো মানুষের আগমন ঘটেছে মিমির জীবনে? নায়িকার কাছে তার প্রেমিকের পরিচয় জানতে চান তার এক ভক্ত। তবে মিমিও তাকে নিরাশ করেননি। ইনস্টাগ্রামে অনুরাগীদের বেশ কিছু প্রশ্নের উত্তর দেন এই নায়িকা।

সেখানে মিমির নতুন সিনেমা থেকে শুরু করে নানান বিষয়ে প্রশ্ন আসতে থাকে। এর মধ্যে ওই ভক্ত মিমির কাছে তার প্রেমিককে দেখার আবদার করে বসেন। আর তিনিও মজার ছলেই ভক্তের সেই প্রশ্নের উত্তর দেন।

মিমি বলেন, আমিও দেখতে চাই। বিএফ মানে প্রেমিক না কি বেস্ট ফ্রেন্ড? প্রিয় বন্ধু কে সেটা তো সবাই জানে। কিন্তু আমার মনে হচ্ছে উনি প্রেমিকের কথাই বলেছেন। তাকে আমিও দেখতে চাই।

এর আগেও বহুবার ব্যক্তিজীবন নিয়ে প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে মিমিকে। বরাবরই সেসবের উত্তর দিয়ে গেছেন এই নায়িকা। কখনও কিছু রাখ-ঢাক করার চেষ্টা করেননি তিনি। সামনেই পূজায় মুক্তি পেতে যাচ্ছে মিমি চক্রবর্তী অভিনীত সিনেমা ‘রক্তবীজ’। যেখানে আবির চট্টোপাধ্যায়ের বিপরীতে অভিনয় করেছেন তিনি। সিনেমাটি প্রযোজনা করেছে উইন্ডোজ প্রোডাকশন। সূত্র: আনন্দবাজার

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ/ জবা চৌধুরী

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park