1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. s.mahmud7612@gmail.com : Sultan Mahmud : Sultan Mahmud
  4. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন

৪০ ঘণ্টায় ১ কোটিবার দেখা হলো ‘প্রিয়তমা’

  • প্রকাশের সময় : সোমবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৩

বিনোদন ডেস্ক:

দেশের পর ভিনদেশ—সব জায়গাতেই এসেছে শাকিব খানের ‘প্রিয়তমা’র জয়জয়কারের খবর। এবার তো ওটিটি রেকর্ড করল ছবিটি!
গত মাসে ওটিটি প্ল্যাটফর্ম বায়োস্কপে মুক্তি পায় হিমেল আশরাফ পরিচালিত চলচ্চিত্রটি।

প্রতিষ্ঠানের তথ্যমতে, গত ১৮ দিনে এটি দেখা হয়েছে ৫ কোটিবার। আর প্রথম ৪০ ঘণ্টায় সেটার পরিমাণ ছিল ১ কোটি। তাদের দাবি অনুযায়ী, এমনটা আর কোনো সিনেমার ক্ষেত্রে ওটিটিতে ঘটেনি।

রোমান্টিক-অ্যাকশন ধাঁচের সিনেমা ‘প্রিয়তমা’। আরশাদ আদনানের প্রযোজনায় ছবিটির কাহিনি লিখেছেন প্রয়াত ফারুক হোসেন। নির্মাণ করেছেন হিমেল আশরাফ। এতে শাকিবের বিপরীতে নায়িকা চরিত্রে অভিনয় করছেন কলকাতার ইধিকা পাল। সিনেমাটিতে আরও অভিনয় করছেন কাজী হায়াত, শহীদুজ্জামান সেলিম, এলিনা শাম্মী, ডন প্রমুখ।

এরমধ্যে সিনেমাটি ব্যাপক সাড়া ফেলে দেশের প্রেক্ষাগৃহে। দেশের সীমানা ছাড়িয়ে যুক্তরাষ্ট্র, কানাডা, ইতালি, ফ্রান্স, অস্ট্রেলিয়ার মতো দেশেও সাফল্যের সঙ্গে প্রদর্শিত হয়েছে ‘প্রিয়তমা’।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park