1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

জৈন্তাপুর এলাকাবাসীর সাথে নাজমুল আলম রোমেনের সাক্ষাৎ

  • প্রকাশের সময় : শনিবার, ২২ জুলাই, ২০২৩

সিলেটের আলাপ ডেস্ক :সিলেটের জৈন্তাপুর উপজেলার চারিকাটা ইউনিয়নের বালিদাড়া, ভিত্রিখেল, ইটাখাল, চতুল বাজার এবং দরবস্ত ইউনিয়নের চাক্তা, মানিকপাড়া, ভাইটগ্রাম এলাকার সর্বস্তরের জনগনের সাথে সৌজন্য সাক্ষাত ও মতবিনিময় করেছেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৪ (জৈন্তাপুর, গোয়াইনঘাট, কোম্পানীগঞ্জ উপজেলা) নির্বাচনী আসন থেকে সংসদ সদস্য পদে বাংলাদেশ আওয়ামীলীগের মননোয়ন প্রত্যাশী কেন্দ্রীয় শ্রমিকলীগের কার্যনির্বাহী সদস্য, সিলেট মহানগর শ্রমিকলীগের সাধারণ সম্পাদক, শ্রম আদালত সিলেটের শ্রমিক প্রতিনিধি নাজমুল আলম রোমেন। শুক্রবার (২১ জুলাই) তিনি এই সৌজন্য সাক্ষাত ও মতবিনিময় করেন।
এসময় তিনি আগামী সংসদ নির্বাচনে এমপি পদে মনোনয়ন প্রত্যাশী হিসেবে এলাকার মানুষের দোয়া ও সহযোগীতা কামনা করেন। এসময় তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের গত ১৪ বছরের ধারাবাহিক উন্নয়ন এবং নিরলস প্রচেষ্টায় বাংলাদেশ উন্নয়নশীল দেশে উন্নীত হওয়ার গৌরব অর্জন করেছে। একই সঙ্গে বাংলাদেশ আজ বিশ্বের ৪১তম বৃহৎ অর্থনীতির দেশ এবং উন্নয়ন ও সমৃদ্ধির পথে বিশ্বের বিস্ময়।’ তিনি আরো বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা ও একটি স্মার্ট বাংলাদেশ গড়তে তিনি প্রাণপণ কাজ চালিয়ে যাচ্ছেন। তাঁর একজন ক্ষুদ্র কর্মী হিসেবে আমি অত্র আসনে মনোনয়ন প্রত্যাশী এবং অত্র আসনের মানুষের জীবনমান উন্নয়নে নিজেকে উৎসর্গ করতে চাই। উন্নয়নের রূপকার জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে সমৃদ্ধির পথে নিয়ে যাচ্ছেন। আমি আশা করি জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ আসনের মানুষের জীবন-জীবিকা উন্নয়নের লক্ষ্যে আমাকে মনোনয়ন দেবেন। বিজ্ঞপ্তি

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park