1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

এশিয়া কাপে ফাইনালে ভারত-পাকিস্তান

  • প্রকাশের সময় : শনিবার, ২২ জুলাই, ২০২৩

সিলেটের আলাপ ডেস্ক :ইমার্জিং এশিয়া কাপে ২১২ রানের সহ লক্ষ্য পার করতে ব্যর্থ হয়েছে বাংলাদেশ। ভারতকে ২১১ রানে বেঁধে ফেললেও স্বপ্নভগ্ন হলো বাংলাদেশের।

প্রথমে লক্ষ্য তাড়ায় দুর্দান্ত শুরুও পেয়েছিল। কিন্তু হাঠাৎ ব্যাটিং ধসে ১৬০ রানে অলআউট হয়েছেন জাকির-সৌম্যরা। হেরেছেন ৫১ রানে।
এতে পাকিস্তানের পর ফাইনালে উঠে গেছে ভারত ইমার্জিং দল। আগামী ২৩ সেপ্টেম্বর শিরোপা লড়াইয়ে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী।

শুক্রবার কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে টস জিতে বোলিং নেয় বাংলাদেশ। শুরুটা খারাপ হয়নি ভারতের। ৭৪ রানে দ্বিতীয় উইকেট হারায় তারা। সেখান থেকে শেষ ওভারে অলআউট হয় ২০০ রানের পরে।

দলটির হয়ে ওপেনার সাই সুদর্শন ২১ রান করেন। অন্য ওপেনার অভিষেক শর্মা ৩৪ রানে আউট হন। অধিনায়ক ইয়াশ ধুল শেষ ব্যাটার হিসেবে সর্বোচ্চ ৬৬ রানের ইনিংস খেলে সাজঘরে ফেরেন। এছাড়া মানব সুথার খেলেন ২১ রানের ইনিংস।

জবাব দিতে নেমে দুই বাংলাদেশ ইমার্জিং ওপেনার নাঈম শেখ ও তানজিদ তামিম ৭০ রান যোগ করেন। নাঈম ফিরে যান ৪০ বলে ছয়টি চারের শটে ৩৮ রান করে। অন্য ওপেনার তামিম ৫৬ বলে ৫১ রানের ইনিংস খেলেন। তার ব্যাট থেকে আসে আটটি চারের শট।

বাংলাদেশ ১০০ রানে হারায় তৃতীয় উইকেট। চতুর্থ ব্যাটার হিসেবে ১২৩ রানে আউট হন অধিনায়ক সাইফ হাসান। তিনি ২২ রান করেন। পরে সৌম্য সরকার (৫), আকবর আলী (২), মাহমুদুল জয় (২০) ও শেখ মেহেদী (১২) একে একে সাজঘরে ফেরেন। ৩২.২ ওভারেই থমকে যায় বাংলাদেশ ইমার্জিং দলের ইনিংস।

বাংলাদেশকে ধসিয়ে দেয়ার কাজটা করেছেন নিসিথ সিধু। তিনি ৮ ওভার হাত ঘুরিয়ে মাত্র ২০ রান দিয়ে নেন ৫ উইকেট। অন্য স্পিনার মানব সুথার নেন তিন উইকেট। বাংলাদেশ দলের হয়ে স্পিনার রাকিবুল ও মেহেদী দুটি করে এবং পেসার তানজিম সাকিব নেন দুই উইকেট।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park