1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

দেশে ফিরে আসছেন মুশফিক!

  • প্রকাশের সময় : শুক্রবার, ৮ সেপ্টেম্বর, ২০২৩

সিলেট আলাপ ডেস্ক :শনিবার (৯ সেপ্টেম্বর) এশিয়া কাপের সুপার ফোরের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ দল। আর এই ম্যাচ শেষেই দেশে ফিরতে চান মুশফিকুর রহিম। পারিবারিক কারণে টুর্নামেন্টের বাকি ম্যাচ অসমাপ্ত রেখেই টাইগার এই উইকেটকিপার ব্যাটার দেশে ফিরতে চান বলে টিম ম্যানেজমেন্টকে জানিয়েছেন।

বিসিবি সূত্রে জানা গেছে, মুশফিক এবং জান্নাতুল কেফাইয়াত মন্ডি দম্পতির সংসারে আসতে যাচ্ছে নতুন অতিথি। দ্বিতীয় সন্তানের জন্মের সময় স্ত্রীর পাশে থাকতেই মুশফিক দেশে ফেরার চিন্তা করছেন।

১২ সেপ্টেম্বরের মধ্যে তার ঢাকায় থাকা প্রয়োজন বলে ইতোমধ্যে টিম ম্যানেজমেন্টকে জানিয়েছেন মুশফিক। সুপার ফোরে বাংলাদেশের শেষ ম্যাচ ১৫ সেপ্টেম্বর ভারতের বিপক্ষে।

ভারত ম্যাচের আগে আবারও দলের সাথে যোগ দেবেন বলে জানা গেছে। মুশফিকের পারিবারিক এই বিষয়টিকে গুরুত্বের সাথে বিবেচনা করছে টিম ম্যানেজমেন্ট। মুশফিকের পারিবারিক এই বিষয়টি বাংলাদেশ দলও গুরুত্বের সঙ্গে নিয়েছে বলে জানা গেছে।

এদিকে, মুশফিক ফিরে আসলে তার বিকল্প হিসেবে আর কাউকে শ্রীলঙ্কায় পাঠানো হবে কি না, তা অবশ্য এখনো নিশ্চিত করে জানা যায়নি।

তবে সবকিছুই নির্ভর করছে সুপার ফোরের শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের ওপর। মিডল অর্ডারে টাইগারদের বড় ভরসার নাম মুশফিক। এশিয়া কাপে এখন পর্যন্ত তিন ম্যাচ খেলে মুশফিকের সংগ্রহ এক ফিফটিতে ১০২ রান। পাকিস্তানের বিপক্ষে লাহোরে অধিনায়ক সাকিব আল হাসানের সঙ্গে গুরুত্বপূর্ণ জুটি গড়েন মুশফিক। তবে আফগানিস্তান এবং শ্রীলঙ্কার বিপক্ষে গ্রুপপর্বের ম্যাচে নিজেকে সেভাবে মেলে ধরতে পারেননি তিনি।

এর আগে এশিয়া কাপ চলাকালে সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে শ্রীলঙ্কা থেকে নিজ দেশে ফিরে যান ভারতীয় পেসার জাসপ্রীত বুমরাহ।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ/ সাকিব

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park