1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

‘দশম অবতার’-সিনেমা নিয়ে জয়া, যা বললেন শুভশ্রী

  • প্রকাশের সময় : শনিবার, ২২ জুলাই, ২০২৩

সিলেটের আলাপ ডেস্ক :প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, যিশু সেনগুপ্ত, অনির্বাণ ভট্টাচার্য থেকে জয়া আহসান। এমন তারকার ছড়াছড়ি দেখা যাবে ভারতের পশ্চিমবঙ্গের নির্মাতা সৃজিত মুখার্জির পরের সিনেমা ‘দশম অবতার’-এ।

বৃহস্পতিবার (২০ জুলাই) প্রকাশ হয়েছে লোগো।
কিন্তু জয়া আহসান নয়, এই সিনেমার মুখ্য নারী চরিত্রে অভিনয় করার কথা ছিল পশ্চিমবঙ্গের অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলীর।

প্রথমবার সৃজিতের সিনেমায় কাজের সুযোগ পেয়েছিলেন শুভশ্রী। সেই উত্তেজনার পারদ ছিল তুঙ্গে। তবে গেল মাসের শেষেই দ্বিতীয়বার অন্তঃসত্ত্বা হওয়ার খবর দেন নায়িকা। তারপর থেকেই শুরু হয়েছিল জল্পনা। তবে কি সৃজিতের সিনেমা থেকে সরে দাঁড়াবেন শুভশ্রী?

এরপরই সৃজিত জানিয়ে জানান, শুভশ্রীর বদলে ‘দশম অবতার’-এ অভিনয় করবেন জয়া আহসান।

একটা সময় সৃজিত-জয়ার প্রেম নিয়ে কমচর্চা হয়নি দুই বাংলার মিডিয়ায়। তাই ‘দশম অবতার’-এ জয়া অভিনয়ে সংযুক্তি উঠে আসে আলোচনার কেন্দ্রে।

টাইমস অফ ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে শুভশ্রী জানান, আমি চেয়েছিলাম সিনেমাটা করতে, কিন্তু সৃজিত কনফিটেন্ড ছিল না। আমাকে ওর সিদ্ধান্তকে সম্মান জানাতেই হত।

তবে এত বড় প্রোজেক্ট হাতছাড়া হওয়ার কোনও আফসোস নেই শুভশ্রীর। তার ভাষ্য, নিজের ভালোর জন্য জীবনে এমন অনেক বড় প্রোজেক্ট ছেড়েছি। আশাকরি সৃজিতের সঙ্গে ভালো ভালো কাজ হবে।

প্রসঙ্গত, নির্মাতা রাজ চক্রবর্তীর সঙ্গে দীর্ঘদিন প্রেম করেছেন শুভশ্রী গাঙ্গুলি। এরপর ২০১৮ সালের ৬ মার্চ বাগদান সারেন শুভশ্রী-রাজ। একই বছরের ১১ মে বিয়ের আনুষ্ঠানিকতাও সম্পন্ন করেন তারা।

২০২০ সালের ১২ সেপ্টেম্বর রাজ-শুভশ্রী দম্পতির ঘর আলো করে জন্ম নেয় পুত্র ইউভান। বর্তমানে তার বয়স এখন ২ বছর ৯ মাস। এবার দ্বিতীয় সন্তান আসতে চলছে তাদের সংসারে। শুভশ্রীর সন্তান প্রসবের সম্ভাব্য তারিখ ডিসেম্বরে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park