1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

প্লাস্টিক সার্জারিতে প্রাণ গেল অভিনেত্রীর

  • প্রকাশের সময় : রবিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৩

সিলেট আলাপ ডেস্ক :অল্প বয়সে প্রাণ হারালেন আর্জেন্টিনার জনপ্রিয় মডেল ও অভিনেত্রী সিলভিনা লুনা। হাসপাতালে লাইফ সাপোর্টে ছিলেন তিনি। পরিবারের সম্মতিতেই তা সরিয়ে দেওয়া হয়। মৃত্যুর সময় লুনার বয়স ছিল ৪৩।

কয়েক বছর আগে প্লাস্টিক সার্জারি করেন তিনি। এর জেরে শরীরে বিভিন্ন সমস্যা দেখা দেওয়া শুরু হয়। সবচেয়ে বেশি ছিল কিডনিতে সমস্যা। যা গতবছর থেকে চরম আকার ধারন করে। এ অভিনেত্রীর দুটি কিডনিই বিকল হয়ে যায়। বেশ কিছুদিন ধরে তাকে হাসপাতালে কড়া পর্যবেক্ষণে রেখেছিলেন চিকিৎসকরা।

তাকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করেছিলেন চিকিৎসকরা কিন্তু কোনও চেষ্টাই সফল হয়নি। লাইফ সাপোর্টে চলে গেলে এ অভিনেত্রীর বাঁচার আর কোনো আশাই ছিল না।

এদিকে লুনার অকাল মৃত্যুতে শোকস্তব্ধ তার অনুরাগীরা। আর্জেন্টিনার চলচ্চিত্র জগতের অনেকে শোকপ্রকাশ করেছেন। অনেকে আবার লুনার প্লাস্টিক সার্জারি করা চিকিৎসকের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন। শোনা গেছে, শুধু লুনা নন, ওই চিকিৎসকের ভুল চিকিৎসার জেরে অনেকেই ভুক্তভোগী হয়েছেন। একাধিক মামলা আছে তার বিরুদ্ধে। এমন মানুষের উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছেন লুনার অনুরাগীরা। সূত্র: সংবাদ প্রতিদিন

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ/ আমিন উদ্দিন

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park