1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

সিঙ্গাপুর যাচ্ছেন অপু বিশ্বাস

  • প্রকাশের সময় : বুধবার, ৩০ আগস্ট, ২০২৩

সিলেট আলাপ ডেস্ক :ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস। দেশের পাশাপাশি বিদেশেও রয়েছে তার অনেক ভক্ত। প্রবাসী বাঙালিদের আনন্দ দিতে সম্প্রতি যুক্তরাষ্ট্রে একটি অনুষ্ঠানে গিয়েছিলেন তিনি। দেশে ফিরে এবার সিঙ্গাপুর যাচ্ছেন।

আগামী ২ সেপ্টেম্বর সিঙ্গাপুরে একটি অনুষ্ঠানে অংশ নিচ্ছেন এই চিত্রনায়িকা। বিষয়টি সংবাদমাধ্যমকে নিজেই জানিয়েছেন তিনি। অপু বিশ্বাস জানান, আগামী ১ সেপ্টেম্বর সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা দিবেন তিনি।

টিউলিপ ও জয়া এন্টারটেইনমেন্টের কর্নধার আলমগীর আহমেদ জানান, সিঙ্গপুরে বাংলাদেশ সোসাইটির উদ্যোগে কনসার্টের আয়োজন করেছেন তারা। সেখানে পারর্ফম করবেন অপু।

অপু ছাড়াও এতে আরও অংশ নেবেন- সংগীতশিল্পী মনির খান, সৈয়দ অমি, আকাশ সেন, চিত্রনায়িকা আঁচল আঁখি, বেলী, রাহি।

প্রসঙ্গত, অপুর অভিনীত সর্বশেষ ‘লাল শাড়ি’ সিনেমাটি গত ঈদে মুক্তি পায়। সরকারি অনুদানের সিনেমাটি অভিনয়ের পাশাপাশি প্রযোজনা করেন তিনি।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ/ আমিন উদ্দিন

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park