1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

অভিনব উপহার পেলেন শ্রাবন্তী

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ আগস্ট, ২০২৩

সিলেট আলাপ ডেস্ক :ব্যক্তি জীবনের নানা সিদ্ধান্তের কারণে নেতিবাচক শিরোনামে আসেন ভারতের পশ্চিমবঙ্গের অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। কটাক্ষ যেন তার নিত্যদিনের সঙ্গী।

তবু যাবতীয় নেতিবাচকতাকে দূরে ঠেলে নিজের মতো করে জীবনটাকে সাজিয়ে নিয়েছেন এই অভিনেত্রী।
গেল ১৩ অগাস্ট ছিল শ্রাবন্তীর জন্মদিন। জীবনের নতুন বছরে পা রেখে এক অভিনব উপহার এলো অভিনেত্রীর ঝুলিতে। এবার নিজের নামে কিনে ফেললেন একটি তারা।

কথাটি জানিয়েছেন শ্রাবন্তী নিজেই। ইনস্টাগ্রামে তিনি লেখেন, এবার থেকে লিও নক্ষত্রপুঞ্জে একটি তারা আমার নামেও থাকছে। আন্তর্জাতিক স্টার ডিরেক্টিরিতে শ্রাবন্তী নামে এটির নাম নথিভুক্ত করা হলো।

তবে শ্রাবন্তী নিজেই নিজেকে এই উপহার দিলেন নাকি অন্য কেউ তার নামে তারার নাম রাখলেন, তা এখনও পর্যন্ত জানা যায়নি। এ নিয়ে কোনও মন্তব্যও করেননি এই অভিনেত্রী।

বর্তমানে শুভ্রজিৎ মৈত্রর ‘দেবী চৌধুরানি’ সিনেমার কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন শ্রাবন্তী। এ ছাড়াও ইতোমধ্যেই জিতু কমলের সঙ্গে ‘বাবুসোনা’ সিনেমার শুটিং শেষ করেছেন তিনি।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ/ সাদিকা

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park