1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

এশিয়ান স্কুল দাবায় স্বর্ণ জিতলেন বাংলাদেশের খুশবু

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ জুলাই, ২০২৩

সিলেটের আলাপ ডেস্ক :উজবেকিস্তানের তাসখন্দে অনুষ্ঠিত এশিয়ান স্কুল দাবা চ্যাম্পিয়নশিপের বালিকা অনূর্ধ্ব-১১ স্ট্যান্ডার্ড গ্রুপে বাংলাদেশ নৌবাহিনীর মহিলা ক্যান্ডিডেটমাস্টার ওয়ারসিয়া খুশবু স্বর্ণ জিতেছেন।

সাউথ পয়েন্ট স্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্রী ওয়ারসিয়া খুশবু ৯ খেলায় সাত পয়েন্ট পেয়ে কাজাখস্তানের আবিলাইকজি বিবিসারার সাথে টাই করেন। টাইব্রেকিং পদ্ধতিতে চ্যাম্পিয়ন হয়ে স্বর্ণপদক পান তিনি। আজ (বুধবার) নবম বা শেষ রাউন্ডে ওয়ারসিয়া খুশবু উজবেকস্তানের জিকমাতখোনোভা মোখিনুরের সাথে ড্র করেন।

এ ইভেন্টে ভারত, কাজাখস্তান, রাশিয়া, উজবেকিস্তান, কিরগিজস্তান, মঙ্গোলিয়া, তাজিকিস্তান, তুর্কমেনিস্থান, শ্রীলংকা ও উজবেকিস্তানের ২২ জন খেলোয়াড় অংশগ্রহণ করেন।

ওয়ারসিয়া খুশবু স্বর্ণ, কাজাখস্তানের আবিলাইকজি বিবিসারা রৌপ্য এবং কিরগিজিস্তানের তুরসুনালিয়েভা নুরিলিনা ব্রোঞ্জ পদক পান।

উল্লেখ্য, ২০১৮ ও ২০১৯ সালে খুশবু উজবেকিস্তানে দুটি আন্তর্জাতিক দাবা টুর্নামেন্ট থেকে ৩টি স্বর্ণ ও ১টি রৌপ্যপদক অর্জন করেছিলেন।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park