1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে দৌড়াবেন বাংলাদেশের ইমরানুর

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ জুলাই, ২০২৩

সিলেটের আলাপ ডেস্ক :আগামী ২৩শে সেপ্টেম্বর থেকে ৮ই অক্টোবর চীনের হ্যাংজুতে অনুষ্ঠিতব্য এশিয়ান গেমসে অংশ নেওয়ার আগে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে দৌড়াবেন দেশের দ্রুততম মানব ইমরানুর রহমান। হাঙ্গেরির বুদাপেস্টে ১৯ থেকে ২৭শে আগস্ট বসবে ওয়ার্ল্ড অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপের ১৯তম আসর।

বাংলাদেশ অ্যাথলেটিক ফেডারেশনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুর রকিব মন্টু বলেন, ‘এশিয়ান গেমসে অ্যাথলেটিকস থেকে শুধু ইমরানুর রহমান অংশ নেবেন। আমরা একটা রিলে টিম পাঠানোর চেষ্টা করেছিলাম। কিন্তু বিওএ একজনের বেশি অ্যাথলেট পাঠাবে না। এশিয়াডের আগে ইমরান ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে ১০০ মিটারে অংশ নেবেন। এশিয়াডের প্রস্তুতি হিসেবেই তিনি বুদাপেস্টে খেলবেন।’ সপ্তাহ খানেক আগে ব্যাংককে এশিয়ান অ্যাথলেটিক চ্যাম্পিয়নশিপে ইমরানুর রহমান ক্যারিয়ার সেরা টাইমিং করে ১০০ মিটার স্প্রিন্টের সেমিফাইনালে উঠেছিলেন। তাকে নিয়ে ফাইনালের আশাও করেছিল সবাই। তবে সেমিফাইনালে ৬০ মিটার পর্যন্ত ভালো অবস্থানে থেকেও হোঁচট খেয়ে শেষটা ভালো করতে পারেননি তিনি। যে কারণে, অল্পের জন্য তার ফাইনালে ওঠা হয়নি।

ব্যাংকক থেকে ইংল্যান্ডে ফিরে গিয়ে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ ও এশিয়ান গেমসের প্রস্তুতিতে নেমে পড়েছেন ইমরানুর রহমান।
মন্তব্য করুন

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park