1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

ফের্ চালু হচ্ছে গোলাপগঞ্জের কৈলাসটিলা গ্যাসপ্ল্যান্ট

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ জুলাই, ২০২৩

 

সিলেটের আলাপ ডেস্ক :বন্ধের প্রায় তিন বছর পর ফের চালু হতে যাচ্ছে সিলেটের গোলাপগঞ্জের কৈলাসটিলা গ্যাসক্ষেত্রের কনডেনসেট থেকে পেট্রোল, ডিজেল ও এলপিজি উৎপাদন করা প্ল্যান্টটি।

রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানি লিমিটেডের (আরপিজিসিএল) উপমহাব্যবস্থাপক প্রকৌশলী মুহাম্মদ আলী আজ্জাহিদ খান জানান, চলতি মাসে প্ল্যান্টটি চালু করার জন্য এক সপ্তাহ ধরে রাতদিন নানা কার্যক্রম চালিয়ে যাওয়া হচ্ছে। বিভিন্ন যন্ত্রপাতি মেরামত, পরিবর্তন ও পরিবর্ধনের পাশাপাশি সরিয়ে নেয়া হচ্ছে মরিচা ধরা যন্ত্রাংশ।

একই সঙ্গে পাশেই অবস্থিত এলপি গ্যাস বোটলিং কারখানাও চালু হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এরই মধ্যে প্ল্যান্টটিতে গ্যাসক্ষেত্র থেকে কাঁচামাল হিসেবে এনজিএল পরীক্ষামূলক সরবরাহ শুরু হয়েছে।

জ্বালানি তেল পেট্রোল, ডিজেল ও এলপি গ্যাস উৎপাদনকারী প্রতিষ্ঠান কৈলাসটিলা আরপিজিসিএল ও এমএসটি প্ল্যান্টে ২০২০ সালের সেপ্টেম্বর থেকে উৎপাদন বন্ধ রয়েছে। এতে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানটি প্রতি মাসে কোটি কোটি টাকা আয় থেকে বঞ্চিত হচ্ছে।

প্ল্যান্টটি চালু না হওয়ায় কর্মহীন হয়ে পড়েন শতাধিক কর্মকর্তা-কর্মচারী। অল্পসংখ্যক কর্মকর্তা-কর্মচারী অফিসের কাগজপত্র ঠিক রাখা ও যন্ত্রপাতি দেখাশোনা করেই দিন পার করছেন।

স্থানীয়দের দাবির পরিপ্রেক্ষিতে ২০২২ সালের শেষদিকে প্ল্যান্ট পরিদর্শন করেন জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব হাফিজুর রহমান। তিনি ওই সময় প্ল্যান্ট চালুর আশ্বাস দিয়েছিলেন।

আরপিজিসিএলের প্ল্যান্ট থেকে দৈনিক ১ লাখ লিটার পেট্রোল, ২০-২৫ হাজার লিটার ডিজেল ও ১৫ থেকে ১৭ টন এলপি গ্যাস উৎপাদিত হতো। দ্রুত সময়ের মধ্যে আরপিজিসিএলের ব্যবস্থাপনা পরিচালক যাবেদ চৌধুরীর প্ল্যান্ট পরিদর্শনের কথা রয়েছে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park