
সিলেট আলাপ ডেস্ক :প্রেমের সম্পর্ক মেনে না নেওয়ায় এবং প্রেমিকার সাথে বিয়ে না দেওয়ায় সিলেটের দক্ষিণ সুরমায় আত্মহননের পথ বেছে নিয়েছে এক কিশোর। মা-বাবার উপর অভিমান করে তীরের সাথে ঝুলে সে নিজের প্রাণ কেড়ে নেয়।
সোমবার রাত ১১টার দিকে দক্ষিণ সুরমার জালালপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে। ওই কিশোরের নাম মাজেদ আহমদ।
জানা গেছে, প্রেমের সম্পর্ক মা-বাবা মেনে না নেওয়ায় এবং প্রেমিকার সঙ্গে বিয়ে না দেওয়ায় সোমবার রাতে অভিমান করে ঘরের তীরের সাথে ঝুলে আত্মহনন করে মাজেদ নামের এক কিশোর। বিষয়টি পরিবারের সদস্যরা টের পেয়ে তাকে দ্রুত ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেতে সিলেটের আলাপ লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন
সিলেট আলাপ/ জাফর