
প্রেসবিজ্ঞপ্তি :গত ২৫ আগষ্ঠ সোস্যাল মিডিয়া, অনলাইন মিডিয়া সহ বিভিন্ন গসমাধ্যমে ভূয়া কানাডা বিএনপিতে কথিত সিন্ডিকেট’বাণিজ্য ও প্রভাব বিস্তার শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ করেছেনে কেন্দ্রীয় কমিটি কৃতক অনুমোদিত কানাডা বিএনপির সুপার ৮ ও তৃণমুল নেতা কর্মিরা।
২৬ আগষ্ট বুধবার এক প্রতিবাদ লিপিতে কানাডা বিএনপি পুর্ব সভাপতি এজাজ আক্তার তৌফিক, সাধারণ সম্পাদক নবী হোসেন, সিনিয়র সহ সভাপতি মারিফুর রহমান মারিফ, সহ সভাপতি আনসার উদ্দিন আহমেদ, সহ সভাপতি আব্দুল বাশার মানিক, সিনিয়র যুগ্ন সাধারন সম্পাদক সিরাজুল ইসলাম মিজি, যুগ্ন সাধারন সম্পাদক মুহিম আহমদ ও সাংগঠনিক সম্পাদক এম. জয়নাল আবেদীন জামিল সহ তারা বলেন, আমাদের জড়িয়ে যে খবর প্রকাশিত হয়েছে তা সম্পূন্ন ভূয়া, বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত। আমরা এই নিউজের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি। প্রকৃত ঘটনা হচ্ছে, শেখ হাসিনা বিরুধী আন্দোলন করার কারণে দীর্ঘ দেড় যুগ আমরা অনেকে বাংলাদেশে আসতে পারিনি। তখনকার সময় আমাদের পরিবার পরিজনদেরকে বিভিন্নভাবে হয়রানী করেছে ফ্যাসিস্ট আওয়ামীলীগ ও তাহার অঙ্গঁ সংগঠনের লোকজন।
তৎকালীন ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে কানাডা সহ বিশ্বে জনমত সৃষ্ঠি করতে যে বা যাহারা তৎপর ছিলেন। তাদের কে প্রধান্য দিয়ে কানাডা বিএনপির সাংগঠনিক কর্মকান্ডের দায়িত্ব দিয়েছেন দলের চেয়ারম্যান তারেক জিয়া ও মহাসচিব জনাব ফখরুল ইসলাম আলমগীর দীর্ঘ ৬ বছর নির্বাহি কমিটির সম্মানীত সফল আন্তজাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খোকন যাচাই বাচাই করে পরিক্ষীত কর্মীদের মূল্যায়ন করে সুপার ৮ কমিটি অনুমোদন করেছেন
অনুমোদিত কানাডা বিএনপির কমিটিকে ত্যাগী ও আন্দোলন-সংগ্রামের পরীক্ষিত নেতাকর্মীরা স্বাগতম জানিয়েছে বিভিন্ন মাধ্যমে। তবে এমন এক সময় ছিল কানাডা বিএনপির কমিটিতে নাম দেওয়ার কারণে বা দলীয় কর্মকান্ডে সক্রিয় করতে গিয়ে আমরা তাদের মুখ থেকে নানান অজুহাত ও বিভিন্ন কটু কথা শুনতে হয়েছে। তাহারা নিজেদের স্বার্থ হাসিল করতে বিভিন্ন প্রপাগান্ডা চালাচ্ছে। ৫ আগষ্টের পর থেকে বর্তমানে তারা দলীয় কর্মকান্ডে আমাদের চেয়েও বেশী তৎপর দেখাচ্ছে নিজের স্বার্থ আদায়ের লক্ষে আসলেই তারা সুবিধাভোগী. তারা কোন দলের না, যে দল আসবে সেই দল তাদের , দলের কঠিন সময়ে যাহারা দলীয় কর্মকান্ড বা আন্দোলন সংগ্রামে নিজ থেকে সক্রিয় ছিল। তাদেরকে বাদ দিয়ে কোন কমিটি করা হবে না বলে দৃঢ় প্রত্যয় করছি।
অন্যদিকে ত্যাগী ও আন্দোলন-সংগ্রামের পরীক্ষিত নেতাকর্মীদের প্রাধান্য দিয়ে আগামী কানাডা বিএনপির কমিটি গঠন করার জন্য তৃণমুল নেতাকর্মীরা জোর দাবী জানাচ্ছে। আবার সুবিধাভোগী নেতাকর্মীরা আর্থিক সুবিধার মাধ্যমে কমিটিতে আসার নানান চেষ্ঠা চালিয়ে সফল না হয়ে এখন অনৈতিকভাবে অর্থ আদায়ের গুরুতর অভিযোগ এনে দলের ভাবমূর্তি নষ্ট করতে তৎপর রয়েছে তারা।
তারা প্রতিবাদ করে বলেন, প্রকৃত ত্যাগী ও আন্দোলন-সংগ্রামের পরীক্ষিত নেতাকর্মীরা কমিটি থেকে যেন বাদ না পড়ে সেদিকে আনসার উদ্দিন, এম. জয়নাল আবেদীন জামিল, এজাজ আক্তার তৌফিক ও সিরাজুল ইসলাম মিজি খুবই তৎপর। যাহার কারণে তাদের বিরুদ্ধে সুবিধাভোগী বা ফ্যাসিস্টদের কাছ থেকে সুবিধা নিয়েছে যারা, তারা আজ বিভিনভাবে প্রপাগান্ডা চালাচ্ছে আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
তারা আরোও প্রতিবাদ করে করে বলেন, যারা নিজের পরিবার পরিজনের প্রতি গুরুত্ব না দিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে দলকে শক্তিশালী করতে প্রবাসে ও দেশে বিভিন্নভাবে যারা কাজ করে যাচ্ছেন। তাদের বিরুদ্ধে সম্পূন্ন ভয়া, বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত কথা প্রচার করায় ব্যক্তির চেয়ে দলের বেশি ক্ষতি করছে মাদকাসক্ত, নারী কেলেংকারী ও মদ-জুয়া সহ নানা অপকর্মে লিপ্ত থাকা সুবিধাভোগীরা। এইসব ব্যক্তিদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে দলীয় ব্যবস্থা নিতে কেন্দ্রীয় বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খোকনকে অনুরোধ করেছেন কানাডা বিএনপি নেতাকর্মীরা।
খবর পেতে সিলেটের আলাপ লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন
সিলেট আলাপ// আরওয়া
