1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

যুক্তরাজ্যে শিক্ষক আব্দুল মতিন সাহেবকে সংবর্ধনা দিয়েছে সাবেক শিক্ষার্থীরা

  • প্রকাশের সময় : শনিবার, ৩০ আগস্ট, ২০২৫

সিলেট আলাপ ডেস্ক :গত ২৬ আগস্ট ২০২৫ ইং মঙ্গলবার সিলেটে জেলার গোলাপগঞ্জ উপজেলার বৃটেনে বসবাসরত ভাদেশ্বর নাছির উদ্দিন উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের পক্ষ থেকে বৃটেন সফররত স্বনামধন্য সাবেক শিক্ষক জনাব আব্দুল মতিন কে সংবর্ধনা পূর্ব লন্ডনের জুমেরা ইভেন্ট ভেনুতে মোর্শেদ আলম চৌধুরী রাহী সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

মোঃ তাজুল ইসলাম ও সাহা আলম কাশেম যৌথ পরিচালনায় এবং আলী আকবর বাবলু সভায় পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন রিয়াদ মান্নান।

সংবর্ধিত অতিথি শিক্ষক জনাব আব্দুল মতিন তিনির বক্তব্যে ভাদেশ্বররের অতীত ও বর্তমান শিক্ষা ব‍্যাবস্থা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন এবং ভাদেশ্বর এলাকার শিক্ষার মান উন্নয়নে ব্রিটেনে বসবাস সাবেক ছাত্র-ছাত্রীদের প্রতি আহ্বান জানান। তিনি আরো বলেন আজকে আমি নিশ্চয়ই আনন্দিত এবং গৌরবান্বিত যে আমি তোমাদের সঠিক শিক্ষায় শিক্ষিত করতে পেরেছি বলেই তোমরা সবাই এখানে প্রতিষ্ঠিত। আজকে আমাকে এই যে সম্মান দেয়া হলো তা কখনো ভুলার নয়। আমি তোমাদের সকলের আরো উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। সাবেক ছাত্রদের মধ্যে স্মৃতি চারণ মুলক বক্তব্য রাখেন খালিদ আহমদ মন্জু, জাকির হোসেন ফয়সল, সুলতান আহমদ, ডাঃ আলী জাহান, আব্দুল কাদির জিলানি,সৈয়দ মনজুর হোসেন, খছরুজ্জামান খসরু, সাহাব উদ্দিন সাবু,কাজী সাইফুর রহমান সাফিন, মাহতাব মোমেন, রোমান আহমদ চৌধুরী, আব্দুল মন্নান,দুলাল আহমদ, শাহীন আহমদ, আব্দুল হামিদ, জে আহমদ হাসান,সাইদ সালমান প্রমুখ ।

উল্লেখ্য এই প্রথম ভাদেশ্বর নাসির উদ্দিন উচ্চ বিদ্যালয় ও কলেজের কোন শিক্ষক যুক্তরাজ্য সফরে আসলে সংবর্ধনা অনুষ্ঠানটি ছাত্র শিক্ষকদের একটি মিলনমেলায় পরিণত হয় । পুরো যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে থেকে শতাধিক ছাত্র-ছাত্রী অনুষ্ঠানে যোগদান করে অনুষ্ঠানটি অত্যন্ত প্রাণবন্ত হয়ে ওঠে। প্রেসবিজ্ঞপ্তি

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// আরওয়া

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park