1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

গোলাপগঞ্জে পুলিশের পৃথক পৃথক বিশেষ অভিযানে ৪মামলায় ২২ হাজার জরিমানা ও গ্রেফতার ৮

  • প্রকাশের সময় : সোমবার, ১১ মে, ২০২৬

সিলেট আলাপ ডেস্ক :সিলেট রেঞ্জ ডিআইজির ড.মোঃ জিল্লুর রহমানের নির্দেশনায়, অতিরিক্ত পুলিশ সুপার  ও গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নেত্রীত্বে মোবিলাইজেশন ড্রিল এবং বিশেষ চেকপোস্ট পরিচালনা করা হয়।

রোববার বিকাল ৪টার দিকে গোলাপগঞ্জ চৌমুহনী এলাকায় চেকপোস্ট বসিয়ে বিভিন্ন অনিয়মের দায়ে চারটি মামলায় মোট ২২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এ বিশেষ অভিযানে অভিযানে গোলাপগঞ্জ মডেল থানার অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহ আলম এবং গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুল ইসলাম সহ থানা পুলিশের সদস্যদের পাশাপাশি ট্রাফিক বিভাগের সদস্যরাও অংশ নেন।

পুলিশ সূত্রে জানা যায়, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা, ট্রাফিক আইন মেনে চলতে সচেতনতা বৃদ্ধি এবং অপরাধ নিয়ন্ত্রণে রাখতে এ ধরনের বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। অভিযানের সময় বেশ কয়েকটি যানবাহনের কাগজপত্রে অসঙ্গতি পাওয়া গেলে চারটি পৃথক মামলায় মোট ২২ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান চলাকালে সাধারণ মানুষের মধ্যেও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ট্রাফিক আইন মেনে চলার আহ্বান জানান পুলিশ কর্মকর্তারা। বিশেষ করে মোটরসাইকেল চালকদের হেলমেট ব্যবহার, বৈধ কাগজপত্র সঙ্গে রাখা এবং সড়কে বেপরোয়া গতিতে গাড়ি না চালানোর পরামর্শ দেওয়া হয়।

একই দিন রাতে উপজেলার আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে অপরাধপ্রবণ বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ওয়ারেন্ট ভুক্ত ৮জন আসামীকে গ্রেফতার করা হয়।

এ বিষয়ে গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুল ইসলাম বলেন-আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সড়কে শৃঙ্খলা নিশ্চিত করতে এ বিশেষ অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// আরওয়া

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park