1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

সিলেটে ২৪০০ পিস ইয়াবাসহ ২ যুবক আটক

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬

সিলেট আলাপ ডেস্ক :সিলেটের জকিগঞ্জ উপজেলায় ইয়াবার বড় চালানসহ দুই যুবককে আটক করেছে পুলিশ। রোববার (২৬ এপ্রিল) রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ২ হাজার ৪০০ পিস ইয়াবা জব্দ করা হয়।

সোমবার বিকেলে এর সত্যতা নিশ্চিত করেছেন জেলা পুলিশের মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার সম্রাট তালুকদার।

জেলা পুলিশের মিডিয়া সেল সূত্রে জানা গেছে, রোববার রাতে জকিগঞ্জ উপজেলার খলাছড়া ইউনিয়নের বেউর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে জকিগঞ্জ-সিলেট সড়কে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হয়। এসময় সন্দেহভাজন দুইজনকে আটক করে তাদের দেহ তল্লাশি করা হলে ইয়াবার চালান উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন- জকিগঞ্জ উপজেলার দুপরিপাড় এলাকার সায়েব আলী ও পেয়ারা বেগমের ছেলে আলী আহমদ (২২) এবং ষাটশৌলা গ্রামের মৃত আলাউদ্দিন ও মিছবা বেগমের ছেলে নুরুল আমিন (২০)।

জেলা পুলিশের মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার সম্রাট তালুকদার জানান, এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আটককৃত দুইজনকে আদালতে সোপর্দ করা হয়েছে।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// আরওয়া

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park