সিলেট আলাপ ডেস্ক :সিলেটের জকিগঞ্জ উপজেলায় ইয়াবার বড় চালানসহ দুই যুবককে আটক করেছে পুলিশ। রোববার (২৬ এপ্রিল) রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ২ হাজার ৪০০ পিস ইয়াবা জব্দ করা হয়।
সোমবার বিকেলে এর সত্যতা নিশ্চিত করেছেন জেলা পুলিশের মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার সম্রাট তালুকদার।
জেলা পুলিশের মিডিয়া সেল সূত্রে জানা গেছে, রোববার রাতে জকিগঞ্জ উপজেলার খলাছড়া ইউনিয়নের বেউর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে জকিগঞ্জ-সিলেট সড়কে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হয়। এসময় সন্দেহভাজন দুইজনকে আটক করে তাদের দেহ তল্লাশি করা হলে ইয়াবার চালান উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন- জকিগঞ্জ উপজেলার দুপরিপাড় এলাকার সায়েব আলী ও পেয়ারা বেগমের ছেলে আলী আহমদ (২২) এবং ষাটশৌলা গ্রামের মৃত আলাউদ্দিন ও মিছবা বেগমের ছেলে নুরুল আমিন (২০)।
জেলা পুলিশের মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার সম্রাট তালুকদার জানান, এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আটককৃত দুইজনকে আদালতে সোপর্দ করা হয়েছে।
খবর পেতে সিলেটের আলাপ লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন
সিলেট আলাপ// আরওয়া

সম্পাদকমন্ডলীর সভাপতি : এড. রিপা
সম্পাদক ও প্রকাশক : কুলসুমা বেগম(কলি)
নির্বাহী সম্পাদক : জিল্লুর রহমান
প্রধান কার্যালয় : আরকে মিশন রোড, ঢাকা।
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : আম্বরখানা, সিলেট-৩১00।
ইমেইল : sylheteralap@gmail.com
যোগাযোগ : 017184414066