1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

ভাদেশ্বরে পর্তুগাল বিএনপির উদ্যোগে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫
oplus_0

গোলাপগঞ্জ উপজেলা প্রতিনিধি: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ভাদেশ্বরে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। পর্তুগাল বিএনপির যুগ্ম আহবায়ক এম এ হাকিম মিনহাজের পক্ষ থেকে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

সোমবার (২ ডিসেম্বর) বাদ মাগরিব ভাদেশ্বর আল হারামাইন তাহফিজুল কোরআন একাডেমি কনফারেন্স হলে অনুষ্ঠিত দোয়া মাহফিল পরিচালনা করেন একাডেমির প্রতিষ্ঠাতা হাফিজ মাওলানা আব্দুল বাসিত।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—
ভাদেশ্বর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি ছাদিকুর রহমান সাদেক, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নজরুল ইসলাম নজাই, সহ-সাধারণ সম্পাদক ফয়েজ উদ্দিন, গোলাপগঞ্জ উপজেলা ছাত্রদল নেতা তানভীর জাহান স্বপন, এমদাদুর রহমান এমাদ, ছাব্বির হোসেন রিফাত, মীরগঞ্জ মুজাহিরুল ইসলাম দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক হাফিজ মাওলানা মোঃ আব্দুল হকসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

এছাড়াও উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট মুরব্বি আব্দুছ ছালাম, গৌছ আহমদ, আব্দুল মান্নান প্রমুখ।

দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
এ সময় বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় প্রবাসী নেতা এম এ হাকিম মিনহাজের পক্ষ থেকে মাদ্রাসার জন্য নগদ ৫ হাজার টাকা প্রদান করা হয়।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park