
গোলাপগঞ্জ প্রতিনিধি: গোলাপগঞ্জ উপজেলায় ফয়জুল আহমদ আহমদ ফাউন্ডেশনের উদ্যোগে ১ম মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার ৮৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মোট ২৪৪ জন শিক্ষার্থী এ বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে।
শনিবার (২২ নভেম্বর) সকাল ১০টা থেকে পরীক্ষার কার্যক্রম শুরু হয়। পরীক্ষাকেন্দ্রে উপস্থিত থেকে সার্বিক পরিবেশ পরিদর্শন করেন গোলাপগঞ্জ উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোহাম্মদ জুবায়ের আহমদ। এ সময় আরো উপস্থিত ছিলেন—ফাউন্ডেশনের সভাপতি আব্দুস সামাদ, সদস্য সচিব সনৎ চন্দ্র দাশ, উপজেলা ইউআরসি ইন্সট্রাক্টর স্বদেশ চন্দ্র পাল, শিক্ষানুরাগী ব্যক্তিত্ব সাদিকুর রহমান সাদেক, মোহাম্মদ আলী হাসান শামীম, মুক্তদির আলী, আব্দুল আজিজ মনা, হল সুপার অনাথ বন্ধু দাস, সহকারী হল সুপার মিফতাহ উদ্দিন প্রমুখ।
এছাড়া পরীক্ষার দিন বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকরা উপস্থিত থেকে পরীক্ষা পরিচালনা ও তদারকিতে ভূমিকা রাখেন। তাঁদের মধ্যে ছিলেন— হাসান আহমদ, ছালেহ আহমদ, নিরঞ্জন দাস, আব্দুল হান্নান, সুবোধ চন্দ্র দাস, মোহাম্মদ সামছু উদ্দিন, বিকাশ চন্দ্র দাস, মিহির রঞ্জন দাস, নজরুল ইসলাম, দিলীপ কুমার দাস, আব্দুর রব, বানী বালা দাস, সেলিম উদ্দিন, মাহবুবুর রহমান শিবলু, মোহাম্মদ আজির উদ্দিন, নিশিকান্ত দাস, এনাম উদ্দিন প্রমুখ।
পরীক্ষা সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্টদের ধন্যবাদ জানায় ফাউন্ডেশন কর্তৃপক্ষ। শিক্ষা উন্নয়নে ভবিষ্যতেও এমন উদ্যোগ অব্যাহত থাকবে বলে তারা আশা ব্যক্ত করেন।