1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

গোলাপগঞ্জে বিএনপির ৩১ দফা বাস্তবায়নে মাঠে ছাত্রদল

  • প্রকাশের সময় : সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫

গোলাপগঞ্জ প্রতিনিধি: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে বেশ কিছুদিন ধরে গোলাপগঞ্জ উপজেলার প্রতিটি ইউনিয়নে কাজ করে যাচ্ছে উপজেলা ছাত্রদল। উপজেলা ছাত্রদলের আহ্বায়ক তানজিম আহাদের দিকনির্দেশনা ও ফয়সল আহমদ চৌধুরীর সহযোগিতায় মাঠপর্যায়ে ১১ ইউনিয়নের ছাত্রদল নেতা-কর্মীরা নিরলসভাবে কাজ চালিয়ে যাচ্ছেন।

শুধু নির্দেশনা দিয়েই থেমে থাকেননি তানজিম আহাদ প্রতিদিন তিনি ছাত্রদলের নেতাকর্মীদের সঙ্গে হাতে হাত মিলিয়ে সমানতালে কাজ করে যাচ্ছেন। এরই ধারাবাহিকতায় আজ তিনি গোলাপগঞ্জ সদর ইউনিয়নের ৮নং ওয়ার্ডে ছাত্রদল নেতাকর্মীদের নিয়ে বিএনপির ৩১ দফা কর্মসূচির লিফলেট বিতরণ করেন।

লিফলেট বিতরণের সময় সাধারণ মানুষ আগ্রহ নিয়ে ৩১ দফা সম্পর্কে জানার চেষ্টা করেন। এ সময় ছাত্রদল নেতারা বয়স্ক মুরব্বি, যুবক, স্কুলের শিক্ষার্থী ও শিশু-কিশোরদের কাছে ৩১ দফার গুরুত্ব তুলে ধরেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক তানজিম আহাদ।

কর্মসূচিতে সার্বিক সহযোগিতা করেন গোলাপগঞ্জ সদর ইউনিয়নের ৮নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ফলিক উদ্দিন এবং সদর ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ফয়জুর রহমান।

এসময় আরও উপস্থিত ছিলেন—গোলাপগঞ্জ সদর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মারজান রহমান, সহ-সভাপতি রায়হান আহমদ, সহ-সাধারণ সম্পাদক সাবের আহমদ, সহ-সাংগঠনিক সম্পাদক আনির আহমদ, দপ্তর সম্পাদক তানজিল ইসলাম চৌধুরী, সদস্য আলিম উদ্দিন, তুহিন আহমদ, অমিত ইসলাম, আমান আহমদ, রাজু আহমেদ, আবিদুল ইসলাম, মহসিন আহমদ, তোফায়েল আহমেদ, তারেক আহমেদ, মাহিন আহমেদ, রেজাউল আহমেদ, মারজান হোসেন, অনিক ইসলাম, নজমুল হোসেন প্রমুখ।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park