
সিলেট আলাপ ডেস্ক : গোলাপগঞ্জে জাকির নামে এক যুবকের মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ উঠেছে। পূর্ব শত্রুতার জের ধরে মামলা দিয়ে দীর্ঘদিন থেকে গোলাপগঞ্জ উপজেলার রণকেলী দিঘীর পার রইগাইল বিছরা গ্রামের মখলিছুর রহমানের পুত্র মো: কাওছার হোসেন ও তার পরিবার সদস্যরা মামলা দিয়ে হয়রানি করে আসছে বলে দাবী করেন একই উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়নের রায়গড় লেচুবাগান গ্রামের জাকির হোসেন পরিবারের।
জানা যায়, জাকির হোসেনের ছোট ভাই জাহাঙ্গীর হোসেন বলেন আমাদের পরিবার ও মখলিছুর রহমান চাচার দীর্ঘ দিনের সম্পর্ক। কিন্তু পারিবারিক সম্পর্ক বিচ্ছেদ ফলে এক পর্যায়ে তা শত্রুতায় রুপ নেয়। যার ফলে মখলিছুর রহমানের ছেলে মো: কাওছার হোসেন আওয়ামী লীগের নেতাদের সহযোগিতা নিয়ে আমার জাকির হোসের ভাইয়ের উপর একাধিক মিথ্যা মামলা দায়ের করেন। যা নিয়ে আমি ও আমাদের পরিবারের সদস্যদের নিয়ে আতঙ্কে ও হতাশায় দিন যাপন করছি।