1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

গোলাপগঞ্জে সারাদিনব্যাপী দুর্গাপূজা পরিদর্শনে এমরান আহমদ চৌধুরী

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫

গোলাপগঞ্জ প্রতিনিধি: শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সারাদিনব্যাপী পূজামণ্ডপ পরিদর্শন করেছেন সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সিলেট-৬ আসনের বিএনপি মনোনয়ন প্রত্যাশী এডভোকেট এমরান আহমদ চৌধুরী।

১ অক্টোবর দুপুর ১২টা থেকে শুরু করে রাত অবধি তিনি গোলাপগঞ্জ উপজেলার শরীফগঞ্জ, ভাদেশ্বর ও ঢাকাদক্ষিণ ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপে ঘুরে পূজারিদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং শুভেচ্ছা জানান। এসময় তিনি নৌকাযোগে শরীফগঞ্জ ইউনিয়নের পূজামণ্ডপগুলোও পরিদর্শন করেন।

পূজামণ্ডপ পরিদর্শনকালে প্রধান অতিথির বক্তব্যে এমরান আহমদ চৌধুরী বলেন, দুর্গাপূজা কেবল সনাতন ধর্মাবলম্বীদের উৎসব নয়, এটি আমাদের বাংলার ঐতিহ্য ও সম্প্রীতির প্রতীক। ধর্ম যার যার, বাংলাদেশ সবার এই চেতনা নিয়েই আমরা এগিয়ে যাচ্ছি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সবসময়ই সম্প্রীতি ও ভ্রাতৃত্বের রাজনীতি করেছেন। আমরা চাই প্রতিটি মানুষ সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করুক।

এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আজিজুল হোসেন আজিজ, গোলাপগঞ্জ উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক মনিরুজ্জামান উজ্জ্বল, উপজেলা বিএনপির সহসভাপতি আব্দুল জলিল সাবু, যুগ্ম সাধারণ সম্পাদক এস এ রিপন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান জুনাক, যুবদল নেতা আব্দুল হামিদ ও জুয়েল আহমদ, সিলেট মহানগর কৃষকদলের কামাল পারভেজ সুজন, শরীফগঞ্জ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কামাল আহমদ, সাবেক সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন দিলাল, উপজেলা যুবদলের সদস্য ডালিম আহমদ, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রিপন আহমদ, আজিজুল হক স্বপন, উপজেলা শ্রমিক দলের সহসভাপতি সেলিম আহমদ, শরীফগঞ্জ ইউনিয়নের ৬নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল আলিম, ইউনিয়ন বিএনপি নেতা জাহির হোসেন, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আফরুল ইসলাম ও মিজানুর রহমান রনিল, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সুহেল আহমদ, সামু রেজা, বিলাল আহমদ, শিপন আহমদ প্রমুখ।

পূজা পরিদর্শনের পুরো সময় জুড়ে স্থানীয়দের মধ্যে আনন্দ-উৎসবের আমেজ বিরাজ করে। এমরান আহমদ চৌধুরীর উপস্থিতিতে এলাকাজুড়ে এক অনন্য সম্প্রীতির আবহ তৈরি হয়।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park