1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫

নিউজ ডেস্ক : গোলাপগঞ্জ উপজেলার লক্ষণাবন্দ ইউনিয়নের ৪ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন ও জনগণকে সচেতন করার লক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন লক্ষণাবন্দ ইউনিয়নের ৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি চুনু মিয়া এবং যৌথ সঞ্চালনা করেন সিলেট ল কলেজ ছাত্রদল নেতা জুনেদুল ইসলাম জুনেদ ও গোলাপগঞ্জ উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক আশফাক আহমদ।
শুভেচ্ছা বক্তব্য রাখেন সিলেট ল কলেজ ছাত্রদলের সহ-সভাপতি আবিদুল হক সাহান।

এসময় প্রধান অতিথি গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি নোমান উদ্দিন মুরাদ, বিশেষ অতিথি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান উজ্জ্বল, ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি জুসেদ আহমদ, সিলেট মহানগর বিএনপির ২২ নং ওয়ার্ডের অর্থ সম্পাদক অজি মোহাম্মদ কাওছার, গোলাপগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক শাহজাহান আহমদ, সিলেট জেলা ছাত্রদলের সহ-সভাপতি সুহেদুল ইসলাম সুহেদ, ইউনিয়ন বিএনপির সহ ক্রীড়া সম্পাদক মিনহাজুর রহমান মুকুল, উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য আব্দুল আহাদ, রাজন আহমদ, সিলেট এমসি কলেজ ছাত্রদলের সহ-সভাপতি জাকির চৌধুরী প্রমুখ বক্তারা বলেন—

“দেশনায়ক তারেক রহমানের ৩১ দফা কর্মসূচি বাংলাদেশের জনগণের মুক্তির রূপরেখা। আজ রাষ্ট্রের প্রতিটি প্রতিষ্ঠান ভেঙে পড়েছে, বিচার বিভাগ, প্রশাসন, শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থা ধ্বংসপ্রায়। জনগণের অধিকার ফিরিয়ে আনতে হলে এবং গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা করতে হলে তারেক রহমানের ঘোষিত এই কর্মসূচি বাস্তবায়ন ছাড়া কোনো বিকল্প নেই। অন্যায়-অবিচার, দুর্নীতি ও দুঃশাসনের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে। বিএনপি জনগণের দল, তাই জনগণকে সঙ্গে নিয়েই এ আন্দোলন সফল করা হবে। তারেক রহমানের নেতৃত্বে আবারও দেশে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে।”

এসময় আরও উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ পৌর যুবদলের যুগ্ম আহবায়ক কামাল আহমদ, গোলাপগঞ্জ উপজেলা যুবদল নেতা সরোওয়ার হোসেন, ৪ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক খলিল আহমদ, সহ-সভাপতি বিলাল আহমদ, ক্রীড়া সম্পাদক সেলু মিয়া, উপজেলা জাসাসের যুগ্ম সম্পাদক এহিয়া আহমদ, ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মুস্তাক আহমদ চৌধুরী, শ্রমিক দলের ৪ নং ওয়ার্ড সভাপতি আহমদ হোসেন দিপু ও সাধারণ সম্পাদক শামীম আহমদ।

 

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// আরওয়া

 

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park