
নিউজ ডেস্ক: রক্তদান একটি মহৎ কাজ, একটি মানবিক কাজ। আমাদের সবার জীবনই অন্যের উপর নির্ভরশীল, আর বিপদের সময় এক ব্যাগ রক্ত কারও জীবন বাঁচাতে পারে। তাই রক্তদান শুধু একটি দায়িত্ব নয়, এটি মানবতার প্রতি গভীর ভালোবাসার বহিঃপ্রকাশ। আমরা সবাই জানি—প্রতিদিন অসংখ্য মানুষ দুর্ঘটনা, অপারেশন, কিংবা অসুস্থতার কারণে রক্তের প্রয়োজন হয়। কিন্তু দুঃখজনক হলেও সত্য, অনেক সময় সময়মতো রক্তের অভাবে আমরা প্রিয়জনকে হারাই। তাই আজকের এই ক্যাম্প শুধু রক্ত সংগ্রহের আয়োজন নয়, এটি মানুষের জীবন রক্ষার এক মহৎ উদ্যোগ।
এসময় তিনি আর বলেন, আমি বিশেষভাবে ধন্যবাদ জানাই এই ক্যাম্প আয়োজকদের, যারা এমন একটি সেবামূলক কর্মসূচি হাতে নিয়েছেন। এবং আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাই সেই সাহসী রক্তদাতাদের, যারা নিজেদের রক্ত দিয়ে অন্যের জীবন বাঁচানোর অঙ্গীকার করেছেন। আপনারা আসলেই সমাজের প্রকৃত নায়ক। রক্তদানে ভয় নেই, রক্তদানে ক্ষতি নেই; বরং এটি একজন সুস্থ মানুষের জন্য স্বাস্থ্যকর। নিয়মিত রক্তদান আমাদের সমাজে এক ধরনের মানবিক বন্ধন তৈরি করে, যা আমাদেরকে একে অপরের কাছাকাছি আনে।
চলুন আমরা সবাই প্রতিজ্ঞা করি—সুযোগ পেলেই রক্তদান করবো, আর অন্যদেরও এই মহৎ কাজে উৎসাহিত করবো।
বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুরে উপজেলার বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজ মিলনায়তনে বন্ধন ক্লাব ব্লাড ডোনার সংগঠনেট আয়োজনে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পে ঢাকাদক্ষিন বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজ অধ্যক্ষ আব্দুল হাই এর সভাপতিত্বে গোলাপগঞ্জ উপজেলা ছাত্রদলের আহবায়ক তানজিম আহাদ এর সঞ্চালনায় সিলেট-৬ গোলাপগঞ্জ-বিয়ানীবাজার আসনে বিএনপি মনোনীত সাবেক সংসদ সদস্য পদপ্রার্থী ফয়সল আহমদ চৌধুরী তিনি উপরোক্ত এসব কথা বলেন।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন বন্ধন ক্লাব- ব্লাড ডোনার সংগঠনের সভাপতি মাজহারুল ইসলাম হাসান এবং আয়োজক কমিটি ও ছাত্রদের পক্ষ থেকে বক্তব্য রাখেন অত্র প্রতিষ্ঠানের দ্বাদশ শ্রেনীর ছাত্র নুরুল ইসলাম মিলাদ।
বিশেষ অতিথি বক্তব্য রাখেন, গোলাপগঞ্জ উপজেলা বিএনপি সভাপতি নোমান উদ্দিন মুরাদ, ঢাকাদক্ষিন বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজ সিনিয়র শিক্ষক কাজল কান্তি দাস, গোলাপগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক শাহজাহান আহমদ।
এ সময় উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ উপজেলা বিএনপি সহ সভাপতি কফিল উদ্দিন মেম্বার, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক কামাল আহমদ, ঢাকাদক্ষিন বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজ এর সিনিয়র শিক্ষক সেলিম আহমদ, সুলতান আহমদ, সম্মিলিত সামাজিক ফোরাম সিলেট বিভাগীয় সদস্য সচিব ও গোলাপগঞ্জ তরুণ সংঘের সভাপতি নাহিদুল ইসলাম নাহিদ, গোলাপগঞ্জ উপজেলা শ্রমিকদলের সহ সাংগঠনিক সম্পাদক রাজা আহমেদ মিনহাজ, ছাত্র প্রতিনিধি বায়জিদ আহমদ নাদির, নূরুল ইসলাম মিলাদ, নওশাদ ইসলাম, সালমান আহমদ, মাহমুদ ইসলাম মাহি, রিফাত আহমদ, রুম্মান আহমদ, শাহরিয়ার আহমদ, ওয়াছিউল বারী প্রমুখ।