
নিউজ ডেস্ক: গোলাপগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক নেতা শাহিনুর রাজার অসুস্থ পিতা আতিব রাজাকে দেখতে তার কাদিপুর নিজ বাসায় যান সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী।
শনিবার (১৬ আগষ্ট) সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী শরীফগঞ্জ ইউনিয়নে মেডিকেল ক্যাম্প শেষে বিকালে তিনি দেখতে যান যুক্তরাজ্য প্রবাসী ও গোলাপগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক নেতা শাহিনুর রাজা পিতা আতিব রাজাকে।
এসময় তার সঙ্গে ছিলেন সিলেট মহানগর সেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব আজিজুল হোসেন আজিজ, গোলাপগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এস এ রিপন, ৬ নং ওয়ার্ড বিএনপি সাংগঠনিক সম্পাদক আব্দুল আলিম, শরীফগঞ্জ ইউনিয়নের সেচ্চাসেবক দলের যুগ্ম আহবায়ক নাঈম আহমদ, ছাত্রদল নেতা মারজান, জায়েদ আহমদ প্রমুখ।
এডভোকেট এমরান আহমদ চৌধুরী অসুস্থ আতিব রাজার চিকিৎসার খোঁজ নেন। এসময় শাহিনুর রাজা চিকিৎসা সংক্রান্ত অগ্রগতি সম্পর্কে অবহিত করেন। এডভোকেট এমরান আহমদ চৌধুরী অসুস্থ আতিব রাজার দ্রুত আরোগ্য কামনা করেন।