1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

যুক্তরাষ্ট্রে ছেলেকে নিয়ে শাকিব-বুবলী

  • প্রকাশের সময় : রবিবার, ২৭ জুলাই, ২০২৫

সিলেট আলাপ ডেস্ক :ঢালিউড মেগাস্টার শাকিব খান সম্প্রতি ব্যক্তিগত সফরে আমেরিকায় পাড়ি দিয়েছেন। অভিনেতা নিজেই আমেরিকায় যাওয়ার খবরটি নিশ্চিত করেন। সামাজিক মাধ্যমে বিমানে বসা একটি ছবি ভাগ করে নেন তিনি। শাকিব আমেরিকায় যাওয়ার প্রায় দুই সপ্তাহ পর ছেলে শেহজাদ খান বীরকে নিয়ে আমেরিকায় উড়াল দিয়েছেন চিত্রনায়িকা শবনম
বুবলী।

জানা গেছে, গত বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা হন তারা। শেহজাদ খান ও বুবলী আমেরিকায় যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন শাকিব খান। এ প্রসঙ্গে তিনি বলেন, শেহজাদ ও তার মা যুক্তরাষ্ট্রে আসছে। শেহজাদের কিছু দরকারি কাজ আছে, তার মায়েরও আছে। যেহেতু আমি এখন এখানে, বাবা-ছেলে মিলে কিছুটা সময় একসঙ্গে কাটাতে পারবো। সব সময় তো কাজের ব্যস্ততায় সন্তানদের সময় দেয়া হয় না, এবার চেষ্টা করবো শেহজাদকে কিছু সুন্দর স্মৃতি উপহার দিতে।

তিনি আরও বলেন, শেহজাদকেও সেভাবেই সময় দেবো, যেমনটা এর আগে আব্রাহামকেও দিয়েছিলাম। সবার কাছে আমি প্রিয় তারকা হলেও আব্রাহাম ও শেহজাদের কাছে আমি তাদের বাবা। জানা যায়, কয়েক সপ্তাহ সেখানেই অবস্থান করবেন বুবলী ও তার সন্তান। এ ছাড়া, প্রয়োজনীয় কিছু কাগজপত্রের কাজ সেরে নিতে চান বুবলী।

এদিকে, শাকিব আমেরিকার গ্রিন কার্ডধারী হওয়ায় বছরের নির্দিষ্ট একটা সময় তাকে সেখানে অবস্থান করতে হয়। প্রায় দেড় মাসের সফর শেষে আগস্টে দেশে ফিরবেন এ নায়ক।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// আরওয়া

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park