1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

গোলাপগঞ্জে প্রবাসী নেতা উদ্যোগে ১০ বছর পর বিএনপি নেতা কর্মী ও সমর্থনকারীদের মিলন মেলা

  • প্রকাশের সময় : শনিবার, ১৯ জুলাই, ২০২৫

নিজেস্ব প্রতিনিধি: গোলাপগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক ছাত্রনেতা যুক্তরাজ্য প্রবাসী শাহিনুর রাজা এর উদ্যোগে সিলেট জেলা ও গোলাপগঞ্জ উপজেলায় বিএনপি নেতা কর্মী ও সমর্থকদের এক মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে । 

শনিবার (১৯ জুলাই ) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গোলাপগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক ছাত্রনেতা  যুক্তরাজ্য প্রবাসী শাহিনুর রাজা এর উপজেলার শরীফগঞ্জ ইউনিয়নের কাদিপুর নিজ বাড়িতে এ মিলন মেলা অনুষ্ঠিত হয়। 

এ মিলন মেলায় বিভিন্ন ইউনিয়ন, উপজেলা ও জেলার নেতাকর্মীরা দলে দলে অনুষ্ঠানে যোগ দেন। বিএনপি ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন এ অনুষ্ঠানে। এই মিলন মেলার অনুষ্ঠানে নেতা-কর্মীদের জন্য ছিলো মধ্যাহ্নভোজের আয়োজন।

মিলন মেলায় আগত নেতাকর্মীরা বলেন, আওয়ামী লীগ  স্বৈরাচার সরকারের আমলে দেশের মানুষের স্বাধীনভাবে কথা বলার অধিকার ছিল না। স্বৈরাচার হাসিনা দেশকে ধ্বংস করে দেশ থেকে পালিয়েছে। বিএনপি’র নেতাকর্মীরা দেশের মানুষের পাশে আছে আগামীতেও থাকবে। এ সময় সকল অপশক্তি রুখে দিতে বিএনপির সকল স্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়।

গোলাপগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক ছাত্রনেতা  যুক্তরাজ্য প্রবাসী শাহিনুর রাজা বলেন, বিগত দিনে যারা জাতীয়বাদী দলের সাথে ছিলেন, যারা সহযোগিতা ও সমর্থন করেছেন তাদের জন্য এক মিলন মেলার আয়োজন করেছি। আমার দল বিএনপি কে বিগত দিনে যারা ভালবেসে অত্যাচার নির্যাতন সহ্য করে আজ এপর্যন্ত আছে তাদের স্থান আমার বুকে। এখানে আমি চেষ্টা করেছি যারা বিগত দিনে এই (বিএনপি) দলটাকে মনে প্রাণে ভালোবেসেছে তাদের নিয়ে এই মিলন মেলা সম্পন্ন করতে। আমার মনে হয় আমি সফল।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ফয়সল আহমদ চৌধুরী, সিলেট জেলা বিএনপি যুগ্ম সম্পাদক ও নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল সিলেট এর পাবলিক প্রসিকিউটার এডভোকেট মুজিবুর রহমান মুজিব, গোলাপগঞ্জ উপজেলা বিএনপি সভাপতি নোমান উদ্দিন মুরাদ, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান উজ্জ্বল, যুগ্ম সম্পাদক এস এ রিপন, মহিউদ্দিন রুবুল, সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব আজিজুর রহমান আজিজ, গোলাপগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক শাহজাহান আহমদ, কুশিয়ারা তদন্ত পুলিশ ফাঁরি ইনচার্জ শঙ্কর দাস, পুলিশ ফাঁরির সাবেক তদন্ত ইনচার্জ খাঁন জালাল, গোলাপগঞ্জ উপজেলা শ্রমীকদলের সহ সভাপতি সেলিম আহমদ, শরীফগঞ্জ ইউনিয়ন কৃষক দলের সভাপতি শওকত আলী, শরীফগঞ্জ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আমিনুর রহমান কামাল, গোলাপগঞ্জ উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক জাবেদুর রহমান রিপন, ঢাকাদক্ষিন সরকারি কলেজে ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক মারজান আহমদ, শরীফগঞ্জ ইউনিয়নের জাসাস সাধারণ সম্পাদক জাবের আহমদ, ভাদেশ্বর ইউনিয়ন যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক দাঁরা খান প্রমূখ।

 

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// আরওয়া

 

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park