1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. s.mahmud7612@gmail.com : Sultan Mahmud : Sultan Mahmud
  4. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১১:১৮ অপরাহ্ন

লুঙ্গি পরে ‘জংলি’ দেখতে যাবেন বুবলী!

  • প্রকাশের সময় : শুক্রবার, ২১ মার্চ, ২০২৫

সিলেট আলাপ ডেস্ক :আসন্ন ঈদুল ফিতরে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে শবনম বুবলী অভিনীত ‘জংলি’ সিনেমা। মুক্তিকে সামনে রেখে প্রচারের কাজে ব্যস্ত হয়ে পড়েছেন শিল্পী-কলাকুশলীরা। এবার নায়িকা বুবলী জানালেন, লুঙ্গি পরে নিজের অভিনীত ‘জংলি’ দেখতে চান।

মঙ্গলবার (১৮ মার্চ) সন্ধ্যায় নিজের ফেসবুকে কয়েকটি ছবি প্রকাশ করেছেন বুবলী। ছবিতে লুঙ্গি পরিহিত অবস্থায় দেখা গেছে তাকে। বসে, দাঁড়িয়ে বিভিন্ন ভঙ্গিতে পোজ দিয়েছেন তিনি। ক্যাপশনে এ অভিনেত্রী লিখেন, হেই গাইজ, লুঙ্গি পরে ‘জংলি’ সিনেমা দেখতে গেলে কেমন হয়?

আজাদ খানের গল্পে ‘জংলি’ সিনেমা নির্মাণ করেছেন এম. রাহিম। সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন সুকৃতি সাহা ও মেহেদী হাসান। গানগুলোর কথা-সুর ও সংগীতায়োজন করেছেন জনপ্রিয় সুরকার প্রিন্স মাহমুদ। সিনেমাটিতে সিয়াম-বুবলী ছাড়াও অভিনয় করেছেন প্রার্থনা ফারদিন দীঘি, সোহেল খান, দিলারা জামান, রাশেদ মামুন অপু, শহীদুজ্জামান সেলিম প্রমুখ।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// আজম চৌ:

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park