1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

নিজেকে বড্ড একা লাগে: পরীমণি

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫

সিলেট আলাপ ডেস্ক :প্রেমের ‘হাওয়ায়’ ভেসে শরতের সাদা শুভ্র মেঘের মতন জীবন কাটানোর অনুভূতির সমাপ্তি আটলেন আলোচিত অভিনেত্রী পরীমণি! উতলা হৃদয়ে এবার একাকিত্বের হাহাকার। সামাজিক যোগাযোগমাধ্যমে সে কথাই জানালেন অভিনেত্রী।

সোমবার (১০ মার্চ) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক আবেগঘন পোস্টে তিনি জানান, একা খেতে বসলে তার নিজেকে ভীষণ অসহায় ও এতিম মনে হয়।

পরীমণি লেখেন, ‘আহারে জীবন! কতো পলিশভাবে উপস্থাপন করতে চাই আমরা সবসময় সোশ্যাল মিডিয়ায়! কিন্তু আসলে কি তাই হয় সবসময়! হয় না তো। এই যে আমি, কতো অসহায় লাগে আমার নিজেকে যখন একা একা খেতে বসতে হয়। শুধু এই একটা সময়ই আমার নিজেকে বড্ড একা লাগে। এতিম লাগে। নানা ভাই বেঁচে থাকতে কোনো দিন বুঝতে পারি নাই আমি এমন ভাবে একা! কি রাত, কি দিন, কি ঠিক সময়, কি অসময়ে যখনই খেতে বসতাম নানা ভাই সামনে বসে থাকতো।’

তিনি আরও লেখেন, ‘বাচ্চারা ঘুমালে একটু নিজের জন্য সময় পাওয়া যাবে ভাবি। হাতে জমে থাকা কতো কাজ সেরে ফেলবো ভাবি। করিও সবই। শুধু খাবার সামনে একা বসে খেতে আর পারি না। রোজার সময়ে আজ আর সেহরি বা ইফতারে কোনো আয়োজন থাকে না আমার। আমি সব সয়ে নতুন করে বাঁচার মানুষ বরাবরই। আমি জানি, আমার বাচ্চারা বড় হয়ে গেলে আবার নতুন করে সুখী মানুষ হয়ে যাবো আমি। সময় বা অসময়ে তখন একা বসে খেতে তো হবে না আর……।’

পরীমণির এই আবেগময় পোস্ট তার ভক্ত ও অনুসারীদের মন ছুঁয়ে গেছে। অনেকেই তার প্রতি সমবেদনা জানিয়ে মন্তব্য করেছেন, আবার অনেকে তাকে শক্ত থাকার পরামর্শ দিয়েছেন।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// আজম চৌ:

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park