1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

সকালে উঠেই প্রত্যেকটা নারীর জীবনে যুদ্ধ শুরু হয়: অপু বিশ্বাস

  • প্রকাশের সময় : শনিবার, ৮ মার্চ, ২০২৫

সিলেট আলাপ ডেস্ক :আজ ৮ মার্চ, আন্তর্জাতিক নারী দিবস। এবার দিবসটির প্রতিপাদ্য ‘অধিকার, সমতা, ক্ষমতায়ন নারী ও কন্যার উন্নয়ন’। ১৯৭৫ সাল থেকে প্রতিবছর মার্চ মাসের ৮ তারিখ বিশ্বজুড়ে উদ্‌যাপিত হয় আন্তর্জাতিক নারী দিবস। লিঙ্গবৈষম্য দূর করে নারীর প্রতি সম্মান ও সমানাধিকারের বার্তা জানাতেই দিবসটি উদ্‌যাপিত হয়।

আন্তর্জাতিক নারী দিবস আগে আন্তর্জাতিক কর্মজীবী নারী দিবস নামে পরিচিত ছিল। বিশ্বব্যাপী নারীরা একটি প্রধান উপলক্ষ হিসেবে এই দিবস উদ্‌যাপন করে থাকেন। বিশ্বের এক এক প্রান্তে নারীদিবস উদ্‌যাপনের প্রধান লক্ষ্য এক এক প্রকার হয়।

কোথাও নারীর প্রতি সাধারণ সম্মান ও শ্রদ্ধা উদ্‌যাপনের মুখ্য বিষয় হয়, আবার কোথাও নারীদের আর্থিক, রাজনৈতিক ও সামাজিক প্রতিষ্ঠাটি বেশি গুরুত্ব পায়।

নারী দিবস উপলক্ষে নিজের অনুভূতি প্রকাশ করেছেন ঢালিউড কুইন অপু বিশ্বাস। নারীদের সম্মানে একটি বিশেষ দিন উৎসর্গ করা হয়েছে। এই দিনটিতে শুধুই নারীদেরকেই প্রাধান্য দেওয়া হয়। আর এটাকে নারীদের জন্য অনেক বড় প্রাপ্তি বলেই মনে করেন তিনি।

অপু বলেন, আজ নারীদের অন্তরের অন্তঃস্থল থেকে জানাই শুভেচ্ছা। আমি মনে করি, প্রতিদিন সকালটা শুরু হয় নারীদের হাত থেকে। ঘুম থেকে উঠেই সন্তান, সংসার নিয়ে ব্যস্ত হয়ে পড়েন তারা। বর্তমানে নারীরা এখন অনেক বেশি এগিয়ে গেছেন।

সাধারণত একজন পুরুষের এগিয়ে যাওয়ার পিছনে একজন নারী থাকেন, আবার একজন মেয়ের এগিয়ে যাওয়ার পেছনে একজন পুরুষ থাকেন। কিন্তু আমার জীবনের অনুপ্রেরণা একজন নারী।

এ প্রসঙ্গে তিনি বলেন, অনেক সময় বিশেষ ক্ষেত্রে নারীদের পিছনে কেউ থাকে না। তারপরও তারা এগিয়ে যায়। কিন্তু আমার সহযোগিতা আমার অনুপ্রেরণা একজন নারী। তিনি হলেন আমার মা। আর আজকের দিনে আমার চলার পথে তিনিই আমার পথপ্রদর্শক।

অপু আরও বলেন, আমি যখন সামাজিক যোগাযোগমাধ্যমে দেখি আমার মেয়ে ভক্ত আমাকে বলে আপনি এগিয়ে যান। তখন এটা আমার জন্য অনেক বড় একটা প্রাপ্তি। আমার কাছে প্রত্যেকটা দিনই নারী দিবস।

সকালে উঠেই প্রত্যেকটা নারীর জীবনে যুদ্ধ শুরু হয়। আমার ক্ষেত্রেও তাই। আর এই এগিয়ে চলার পথটা একাই হাঁটতে হয় প্রত্যেকটা নারীকে। উৎসাহ বা সহযোগিতার হাত হয়তো অনেকেই স্বল্প সময়ের জন্য বাড়ায়। কিন্তু যুদ্ধটা তাকে একাই করতে হয়। নারীদের জন্য রইল শুভকামনা।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// আজম চৌ:

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park