1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. s.mahmud7612@gmail.com : Sultan Mahmud : Sultan Mahmud
  4. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন

গোলাপগঞ্জে সাপের কামড়ে প্রাণ গেল শিশুর

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ আগস্ট, ২০২৩

গোলাপগঞ্জ সংবাদদাতা  : গোলাপগঞ্জে বিষাক্ত সাপের কামড়ে শাহিনা বেগম (১৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার(৮আগষ্ট) ৮টার দিকে শাহিনা বেগমের নানা বাড়ি বিয়ানীবাজার উপজেলার আঙুরা মোহাম্মদপুর গ্রামে দুপুর সাড়ে ১২টার দিকে একটি বিষাক্ত সাপ কামড় দিলে তাৎক্ষণিক তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে যাওয়ার পথে হিলালপুর নামক স্থানে শিশুটির মৃত্যু হয়।

নিহত শিশুটির বাড়ি গোলাপগঞ্জ উপজেলার পৌর এলাকার ৮নং ওয়ার্ডের ইয়াগুল গ্রামের সফিক উদ্দিনের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল ৮টার দিকে বুধবারীবাজার উপজেলার আঙুরা মোহাম্মদপুরে গ্রামের ইসলাম উদ্দিনের নাতনি শাহিনা বেগমকে উনার বাড়িতে একটি বিষাক্ত সাপ কামড় দেয়। এরপর তাৎক্ষণিক তাকে গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। কর্তব্যরত ডাক্তাররা অবস্থা খারাপ থাকায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তাকে রেফার্ড করেন। পরে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সিলেট-জকিগঞ্জ সড়কের হিলালপুর নামক স্থানে শিশুটির মৃত্যু হয়।

নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন নিহত শিশুর পিতা সফিক উদ্দিন।

 

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ/ জাফর

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park