গোলাপগঞ্জ সংবাদদাতা : গোলাপগঞ্জে বিষাক্ত সাপের কামড়ে শাহিনা বেগম (১৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার(৮আগষ্ট) ৮টার দিকে শাহিনা বেগমের নানা বাড়ি বিয়ানীবাজার উপজেলার আঙুরা মোহাম্মদপুর গ্রামে দুপুর সাড়ে ১২টার দিকে একটি বিষাক্ত সাপ কামড় দিলে তাৎক্ষণিক তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে যাওয়ার পথে হিলালপুর নামক স্থানে শিশুটির মৃত্যু হয়।
নিহত শিশুটির বাড়ি গোলাপগঞ্জ উপজেলার পৌর এলাকার ৮নং ওয়ার্ডের ইয়াগুল গ্রামের সফিক উদ্দিনের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল ৮টার দিকে বুধবারীবাজার উপজেলার আঙুরা মোহাম্মদপুরে গ্রামের ইসলাম উদ্দিনের নাতনি শাহিনা বেগমকে উনার বাড়িতে একটি বিষাক্ত সাপ কামড় দেয়। এরপর তাৎক্ষণিক তাকে গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। কর্তব্যরত ডাক্তাররা অবস্থা খারাপ থাকায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তাকে রেফার্ড করেন। পরে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সিলেট-জকিগঞ্জ সড়কের হিলালপুর নামক স্থানে শিশুটির মৃত্যু হয়।
নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন নিহত শিশুর পিতা সফিক উদ্দিন।
খবর পেতে সিলেটের আলাপ লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন
সিলেট আলাপ/ জাফর
সম্পাদকমন্ডলীর সভাপতি : এড. রিপা
সম্পাদক ও প্রকাশক : কুলসুমা বেগম(কলি)
নির্বাহী সম্পাদক : জিল্লুর রহমান
প্রধান কার্যালয় : আরকে মিশন রোড, ঢাকা।
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : আম্বরখানা, সিলেট-৩১00।
ইমেইল : sylheteralap@gmail.com
যোগাযোগ : 017184414066