1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

নায়কের সঙ্গে ঘনিষ্ঠ হয়ে প্রতিশোধ নিলেন সামান্থা!

  • প্রকাশের সময় : শুক্রবার, ৮ নভেম্বর, ২০২৪

সিলেট আলাপ ডেস্ক :বলিউড অভিনেতা নাগা চৈতন্যের সঙ্গে বিবাহবিচ্ছেদের পরই সামান্থা রুথ প্রভুর ‘উ অন্তাভা’ গানে নাচ করে সামাজিক যোগাযোগমাধ্যমে নেটিজেনদের মাঝে সাড়া ফেলে দিয়েছিলেন। এবার বলিউডের কোন নায়কের সঙ্গে নিবিড় চুম্বনে এ কেমন প্রতিশোধ নিলেন অভিনেত্রী?

আগামী ৪ ডিসেম্বর সাতপাকে বাঁধা পড়তে চলেছেন অভিনেতা নাগা চৈতন্য ও শোভিতা ধূলিপালা। সামান্থার সঙ্গে বিবাহবিচ্ছেদের আড়াই বছরের মাথায় ফের বিয়েরপিঁড়িতে বসতে চলেছেন এ অভিনেতা।

এদিকে নাগার সঙ্গে বিচ্ছেদের পরই সামান্থা জানিয়েছিলেন, তার মনের দরজা নাকি বন্ধ হয়ে গেছে। তবু বিবাহবিচ্ছেদের পরবর্তী সময়ে নিজের ক্ষোভ উগরে দিয়েছেন সামান্থা। কখনো নিজের বিয়ের সাদা পোশাক ছিঁড়ে পুর্ননির্মাণ করে কালো রঙ করেছেন। আবার বিবাহবিচ্ছেদের পরই সামান্থার ‘উ অন্তাভা’ গানে নাচ করে সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে সাড়া ফেলে দিয়েছিলেন। সেটিও ছিল নাগার সঙ্গে বিচ্ছেদের পর পরই।

এদিকে রাজ নিদিমরু ও কৃষ্ণ ডিকের পরিচালনায় গতকাল বৃহস্পতিবার ভারতে মুক্তি পেয়েছে ‘সিটাডেল: হানি বানি’। হলিউডের মূল ছবিটিতে অভিনয় করেছিলেন প্রিয়াংকা চোপড়া ও রিচার্ড ম্যাডেন। ভারতীয় সংস্করণে নাম ভূমিকায় রয়েছেন বরুণ ধাওয়ান ও সামান্থা রুথ প্রভু। সেখানেই বরুণের সঙ্গে ঠোঁটে ঠোঁট ছোঁয়ালেন অভিনেত্রী। তিনি যেন আরও সাহসী হয়ে উঠলেন।

যদিও এমনিতেই ছবি নির্বাচনের ক্ষেত্রে খুব সাবধানতা অবলম্বন করেন সামান্থা। বিয়ের আগে এবং নাগার সঙ্গে বিয়ের পর সম্পর্কে থাকাকালীন সেভাবে কোনো নায়কের সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে দেখা যায়নি এ অভিনেত্রীকে। তবে সম্পর্ক ভেঙে যাওয়ার পর যেন আরও বেশি সাহসী হয়ে উঠলেন সামান্থা।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// আজমী

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park