1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ ভারত

  • প্রকাশের সময় : রবিবার, ৬ আগস্ট, ২০২৩

সিলেট আলাপ ডেস্ক :আগামী ১ থেকে ১০ সেপ্টেম্বর ভুটানের চাংলিমিথাং স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সাফ অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপ। দুই গ্রুপে খেলবে ছয় দল। বাংলাদেশ পড়েছে এ-গ্রুপে, যেখানে তাদের সঙ্গী ভারত ও নেপাল। বি-গ্রুপে রয়েছে ভুটান, মালদ্বীপ ও পাকিস্তান।

১ সেপ্টেম্বর নিজেদের প্রথম ম্যাচে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ, এরপর ৩ সেপ্টেম্বর খেলবে নেপালের বিপক্ষে। গ্রুপ পর্ব শেষে ৭ সেপ্টেম্বর দুই গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্সআপ দল নিয়ে হবে দুটি সেমিফাইনাল। ১০ সেপ্টেম্বর হবে ফাইনাল ম্যাচ। আর ২১ থেকে ৩০ সেপ্টেম্বর নেপালের দশরথ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে অনূর্ধ্ব-১৯ সাফ চ্যাম্পিয়নশিপ।

শুক্রবার এ দুই টুর্নামেন্টের বাংলাদেশ দলের বাজেট নিয়ে আলোচনা হয়েছে ডেভেলপমেন্ট কমিটির সভায়। সেই সঙ্গে চূড়ান্ত সূচিও প্রকাশ করেছে বাফুফে। দুটি টুর্নামেন্টের জন্যই বাফুফের এলিট একাডেমির ফুটবলারদের নিয়ে দল গড়া হয়েছে।

এদিকে অনূর্ধ্ব-১৯ সাফ চ্যাম্পিয়নশিপে বি-গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত ও ভুটান। এ-গ্রুপে স্বাগতিক নেপালের সঙ্গী মালদ্বীপ ও পাকিস্তান। বাংলাদেশের প্রথম ম্যাচ ২১ সেপ্টেম্বর ভারতের বিপক্ষে। ২৩ সেপ্টেম্বর ভুটানের বিপক্ষে দ্বিতীয় গ্রুপ ম্যাচ খেলবে লাল-সবুজরা। ২৭ সেপ্টেম্বর হবে দুটি সেমিফাইনাল। ৩০ সেপ্টেম্বর ফাইনাল ম্যাচ দিয়ে পর্দা নামবে অনূর্ধ্ব-১৯ সাফের। সব ম্যাচ হবে দশরথ স্টেডিয়ামে।

সিলেট আলাপ/ তামান্না

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park