1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

বিএনপিকে প্রতিষ্ঠাবার্ষিকীর দাওয়াত দিল আওয়ামী লীগ

  • প্রকাশের সময় : শনিবার, ২২ জুন, ২০২৪

সিলেট আলাপ ডেস্ক : রবিবার (২৩ জুন) আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলটি বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের আমন্ত্রণ জানাচ্ছে। এরই অংশ হিসেবে এক আলোচনা অনুষ্ঠানে বিএনপির জ্যেষ্ঠ নেতাদের দাওয়াত দিয়েছে আওয়ামী লীগ।

আজ শুক্রবার রাত পৌনে ৯টায় এই দাওয়াতপত্র নিয়ে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যান আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা উপকমিটির সদস্য এস এম জাহাঙ্গীর আলম সিরাজী ও শেখ রিয়াদ মাহমুদ। বিএনপির পক্ষে দাওয়াতপত্র গ্রহণ করেন জাতীয় নির্বাহী কমিটির সদস্য (দপ্তরে সংযুক্ত) মো. আবদুস সাত্তার পাটোয়ারী।

আমন্ত্রণ করা হলেও বিএনপি নেতারা আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যোগাদানের কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছেন দলটির নেতারা।

এদিকে আওয়ামী লীগের আমন্ত্রণপত্র গ্রহণের কথা নিশ্চিত করে আবদুস সাত্তার পাটোয়ারী  বলেন ‘বিএনপির জ্যেষ্ঠ ছয় নেতাকে দাওয়াতপত্রের মাধ্যমে আমন্ত্রণ জানানো হয়েছে। আমন্ত্রিত অতিথিরা হলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান ও আমীর খসরু মাহমুদ চৌধুরী।

এর আগে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এক সংবাদ সম্মেলনে দলের কাউন্সিলে বিএনপি নেতাদের আমন্ত্রণ করার কথা জানিয়েছিলেন।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// মাহফুজ

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park