1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

শিক্ষাপ্রতিষ্ঠানে শনিবারের ছুটি মিলবে না জুলাইয়ে

  • প্রকাশের সময় : শুক্রবার, ২১ জুন, ২০২৪

সিলেট আলাপ ডেস্ক :ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ শেষে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পর পুনরায় বহাল হয়েছে শনিবারের সাপ্তাহিক ছুটি। কিন্তু আগামী ৩ জুলাই থেকে ষান্মাসিক মূল্যায়ন শুরু হচ্ছে। ফলে মূল্যায়নের জন্য যদি শনিবার নির্ধারিত হয় তবে সেদিন শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রাখতে হবে। এতে জুন মাসে ছুটি পেলেও জুলাইয়ে মিলছে না শিক্ষাপ্রতিষ্ঠানে শনিবারের সাপ্তাহিক ছুটি।

বৃহস্পতিবার (২০ জুন) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব মোসাম্মৎ রহিমা আক্তার সই করা প্রজ্ঞাপনে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

এর আগে শৈত্যপ্রবাহ ও তীব্র তাপপ্রবাহের কারণে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ছিল ফলে বড় আকারে শিখন ঘাটতি তৈরি হয়, এতে নতুন শিক্ষাক্রমে মূল্যায়নেও বড় সমস্যা পরিলক্ষিত হয়। ফলে এই শিখন ঘাটতি পূরণে গত ৪ মে নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে (ষষ্ঠ-দশম) শনিবারের ছুটি বাতিল করে শিক্ষা মন্ত্রণালয়। এতে শিক্ষকরা অসন্তোষ প্রকাশ করে আন্দোলনে নামেন। এতে বাধ্য হয়ে ঈদের পর শনিবারের ছুটি ফিরিয়ে দেওয়া হয়।

শিক্ষা মন্ত্রণালয়ের ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে, গত ২৫ এপ্রিল জারি করা প্রজ্ঞাপনমূলে সাপ্তাহিক শনিবার শ্রেণি কার্যক্রম ও পাঠদান পরিচালনা সংক্রান্ত সিদ্ধান্ত স্তগিত করা হলো এবং আগের মতো শনিবারের সাপ্তাহিক ছুটি বহাল করা হলো। ৩ জুলাই থেকে শুরু হতে যাওয়া ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের সময়সূচিতে শনিবার অন্তর্ভুক্ত থাকলেও মূল্যায়নসহ অন্যান্য কার্যক্রম চলবে এবং ওইদিন শিক্ষাপ্রতিষ্ঠান খোলা থাকবে।

ওই প্রজ্ঞাপনের প্রথম অংশে শিক্ষকরা খুশি হলেও একই প্রজ্ঞাপনের ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের সময়সূচির অংশ নিয়ে ‘অসন্তুষ্ট’ শিক্ষকরা।

ষান্মাসিক মূল্যায়নের রুটিন বিশ্লেষণ করে দেখা গেছে, আগামী জুলাইয়ের প্রতিটি শনিবারে মূল্যায়নের সময়সূচি রয়েছে। প্রথম শনিবার পড়ছে ৬ জুলাইয়ে ষষ্ঠ শ্রেণির ইংরেজি, সপ্তম শ্রেণির শিল্প ও সংস্কৃতি, অষ্টমের জীবন ও জীবিকা এবং নবম শ্রেণির ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বিষয়ের মূল্যায়ন অনুষ্ঠিত হবে। দ্বিতীয় শনিবার ১৩ জুলাইয়ে ষষ্ঠ, সপ্তম, অষ্টম ও নবম শ্রেণির মূল্যায়নের সূচি রয়েছে। এছাড়া ২০ ও ২৭ জুলাইয়ের দুটি শনিবারেও এ চার শ্রেণির ষান্মাসিক মূল্যায়ন চলবে।

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) সদস্য (শিক্ষাক্রম) ও বর্তমানে এনসিটিবির চেয়ারম্যানের রুটিন দায়িত্বে থাকা অধ্যাপক মশিউজ্জামান বলেন, ‘রুটিন যেহেতু আগে হয়েছে, সেখানে শনিবারও মূল্যায়নের সূচি রাখা হয়েছে। আশা করছি, শিক্ষক-শিক্ষার্থীরা উৎসবমুখর পরিবেশে মূল্যায়নে অংশ নেবে।’

 

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// মাহফুজ

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park