1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

টাঙ্গুয়ায় ডুবে গেল পর্যটক পরিবহনকারী হাউসবোট জলছবি

  • প্রকাশের সময় : শুক্রবার, ৪ আগস্ট, ২০২৩

সিলেট আলাপ ডেস্ক :সুনামগঞ্জের তাহিরপুরে টাঙ্গুয়ার হাওরে পর্যটক পরিবহনকারী হাউসবোট জলছবি পানিতে ডুবে গেছে। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

শুক্রবার বিকেলে উপজেলার বড়দল (দক্ষিণ) ইউনিয়নের বড়দল নতুন হাটি গ্রামের পাশে ডুবে যায়। আর পানি কম থাকার কারণে কারো কোন ক্ষতি হয়নি।

অনির্বাণ দাশসহ স্থানীয় এলাকাবাসীর কাছ থেকে ও খোঁজ নিয়ে জানা যায়, শুক্রবার ২০ জনের পর্যটক নিয়ে সুনামগঞ্জ জেলা শহর থেকে টাঙ্গুয়ার হাওরে বেড়াতে যাওয়ার জন্য রওনা দেয়। বিকেলে তাহিরপুর উপজেলার জামলাবাজ গ্রামের পাশ দিয়ে নদী থেকে হাওরে প্রবেশ করার সময় শুষ্ক মৌসুমে চলাচলের জন্য সড়কে থাকা কালভার্টে ধাক্কা লেগে যায়। এতে হাউসবোটের তলা ফেটে গিয়ে পানি প্রবেশ করলে দ্রুত বড়দল নতুন হাটি গ্রামে পাশে তীরে ভিড়ায়।

এ বিষয়ে হাউসবোট জলছবি কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে হাউসবোটের অসতর্কতার কারণে বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেলে বলে মনে করছেন সচেতন মহল। সম্প্রতি দুইটি হাউসবোটের মুখোমুখি সংঘর্ষে একটি নৌকা পানিতে তলিয়ে যায়।

উপজেলা সহকারী কমিশনার ভূমি আসাদুজ্জামান রনি জানান, নদী থেকে হাওরে প্রবেশ রাস্তায় সাবধানতার সাথে পার হতে হবে। কারণ শুষ্ক মৌসুমে ঐসব গ্রামের বাসিন্দাদের চলাচলের জন্য রাস্তায় কালভার্ট আছে। সবাই নদীপথ এবং হাওড় দিয়ে চলাচলের সময় কালভার্ট এবং বিদ্যুতের তার বা পিলার দেখে যাওয়ার আহবান জানান।

সিলেট আলাপ/ তামান্না

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park