1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

নিরানন্দে ঈদ উদযাপন করছে মুসলিম বিশ্ব: এরদোয়ান

  • প্রকাশের সময় : সোমবার, ১৭ জুন, ২০২৪

সিলেট আলাপ ডেস্ক :গাজায় ইসরায়েলি যুদ্ধের কারণে নিরানন্দে ঈদুল আজহা উদযাপন করছে মুসলিম বিশ্ব। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে কথোপকথনকালে তুরস্কের প্রেসিডেন্ট এমন মন্তব্য করেছেন।

তুরস্কের যোগাযোগ অধিদপ্তর জানিয়েছে, পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে ফোনে কথা বলেছেন এরদোয়ান। এ সময় তিনি শাহবাজ শরিফ ও পাকিস্তানের জনগণকে ঈদের শুভেচ্ছা জানান।

গত ৭ অক্টোবরের পর ইসরায়েলি হামলায় গাজায় এখন পর্যন্ত মোট ৩৭ হাজার ২৯৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৮৫ হাজারের বেশি। তাদের মধ্যে অধিকাংশই নারী ও শিশু।

তাছাড়া অবরুদ্ধ গাজার দক্ষিণাঞ্চলে ১০ লাখের বেশি বাস্তুচ্যুত ফিলিস্তিনি আটকা পড়েছেন। তাদের কাছে একদিকে যেমন নেই বিশুদ্ধ পানি তেমনি নেই স্যানিটেশনের ব্যবস্থা।

সম্প্রতি গাজায় যুদ্ধবিরতি নিয়ে তিন ধাপের একটি প্রস্তাব দেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। যা এরই মধ্যে জাতিসংঘে পাস হয়েছে। কিন্তু এই প্রস্তাব কার্যকরের কোনো লক্ষণ দেখা যাচ্ছে না।

বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের শেষ আশ্রয়স্থল রাফা শহরেও এখন অভিযান চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। সেখানে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের সঙ্গে দখলদার বাহিনীর তীব্র লড়াই চলছে।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// শাকিব

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park