1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

বিশ্বকাপে সাকিবের অনন্য রেকর্ড

  • প্রকাশের সময় : সোমবার, ১৭ জুন, ২০২৪

সিলেট আলাপ ডেস্ক :কিংসটাউনে টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপপর্বের শেষ ম্যাচে নেপালের বিপক্ষে টস হেরে ব্যাটিংটা ভালো হয়নি বাংলাদেশের। বিশ্ব আসরে আইসিসির সহযোগী দেশের বিরুদ্ধে সর্বনিম্ন স্কোর ১০৬ রানে অল আউট হয় টাইগাররা।

ছোট পুঁজি হলেও দলকে লড়াই করার রসদ যুগিয়েছেন বোলাররা। অনন্য ভূমিকা পালন করেছেন তানজিম হাসান সাকিব। তার রেকর্ড গড়া বোলিংয়ে জয় নিয়ে সুপার এইটে উঠেছে বাংলাদেশ।

ডানহাতি পেসার তানজিম শুরু থেকে টানা চার ওভারের স্পেল করেন। দুটি মেডেনসহ স্রেফ ৭ রান খরচায় তিনি শিকার করেন ৪ উইকেট। তার তোপে ২৬ রানে ৫ উইকেট হারিয়ে ফেলা নেপাল পরে ঘুরে দাঁড়ালেও বাংলাদেশকে টলাতে পারেনি। ম্যাচ জেতানো পারফরম্যান্স উপহার দেওয়া তানজিম ২১টি ডট বল খেলান প্রতিপক্ষকে। টি-টোয়েন্টি বিশ্বকাপের কোনো ম্যাচে একজন বোলারের এত বেশি ডট বল দেওয়ার নজির আর নেই। বাংলাদেশের হয়ে এক ম্যাচে সবচেয়ে বেশি ডট খেলানোর রেকর্ডও এটি।

আঁটসাঁট বোলিংয়ে তিনি জায়গা করে নিলেন কুড়ি ওভারের বিশ্ব আসরের রেকর্ড বইতে। টাইগারদের জয়ে মুখ্য ভূমিকা পালন করে তানজিম হাসান সাকিব জিতলেন ম্যাচসেরার পুরস্কার। তার বোলিংয়েই টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে কম রানের পুঁজি নিয়ে জেতার কীর্তি গড়ল বাংলাদেশ।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// শাকিব

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park