1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

কুলাউড়ার পাইকপাড়া এম এ আহাদ আধুনিক কলেজে শিক্ষার মানোন্নয়নে মতবিনিময়

  • প্রকাশের সময় : শুক্রবার, ৪ আগস্ট, ২০২৩

কুলাউড়া সংবাদদাতা:কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বিশিষ্ট সাংবাদিক আব্দুল বাছিত বাচ্চু বলেছেন, বর্তমান শিক্ষা ব্যবস্থায় শিক্ষার্থীদের মেধা বিকাশের পথ অনেকটা  সংকুচিত হয়ে এসেছে। তাদের মধ্যে প্রতিযোগিতার মনোভাব কমে গেছে। তাই শিক্ষার প্রকৃত মানোন্নয়নে জাতীয় পাঠ্যসূচির পাশাপাশি জ্ঞান বিজ্ঞানের গভীর অনুশীলন প্রয়োজন।

তিনি বৃহস্পতিবার দুপুরে কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের পাইকপাড়া এম এ আহাদ আধুনিক কলেজে শিক্ষার মানোন্নয়ন বিষয়ক এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

তিনি আরো বলেন, ভবিষ্যৎ প্রজন্মকে সমাজের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হলে শিক্ষার্থীদের নিজের পরিবার, রাষ্ট্র, সমাজ তথা সকল ক্ষেত্রে তাদের দায়িত্ব, কর্তব্য ও দায়বদ্ধতা সম্পর্কে সম্যক জ্ঞান দেওয়া প্রয়োজন।
হাজীপুর ও শরীফপুর ইউনিয়নের মাধ্যমিক প্রতিষ্ঠান প্রধাদের সম্মাননা প্রধান উপলক্ষে কলেজ কর্তৃপক্ষ এই মতবিনিময় সভার আয়োজন করে।

পাইকপাড়া এম এ আহাদ আধুনিক কলেজের অধ্যক্ষ চিন্ময় দে এর সভাপতিত্বে ও পৌরনীতি ও সুশাসন বিষয়ের প্রভাষক আলাউদ্দিন কবির এর পরিচালনায় সংবর্ধিত অতিথিরা হলেন মনোহরপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হোসেন, পালকিছড়া সিডিএসপি প্রজেক্টের ম্যানেজার হিলটন বৈরাগী, প্রজেক্ট শিক্ষক স্টিপেন অরনাল। প্রধান অতিথিসহ সংবর্ধিত অতিথিরা কলেজের অগ্রযাত্রায় সার্বিক সহযোগিতার আশ্বাস দেন এবং তাদের এই সম্মাননা প্রদানের জন্য কৃতজ্ঞতা জানান।
বিশেষ অতিথির বক্তব্য দেন পাইকপাড়া এম এ আহাদ আধুনিক কলেজ সাংগঠনিক কমিটির সম্পাদক সাংবাদিক ছয়ফুল আলম সাইফুল, ইংরেজি প্রভাষক মইনুল ইসলাম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রভাষক শারমিন আফরোজা শাম্মি, ফারহানা জান্নাত, সৈয়দা ফেরদৌস আরা, গৌতম দে, আজরা সাদিয়া, শিপা বেগম ও বিজয় সূত্রধর।
স্বাগত বক্তব্য রাখে দ্বিতীয় বর্ষের মাহমুদা আক্তার মাহা, ফাতেমা আক্তার, প্রথম বর্ষের জামিলা আক্তার ও পূজা দাস। কোরআন তেলাওয়াত করে মাজহারুল ইসলাম তানিম, গীতা পাঠ করে মৌমিতা দেব।
অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেয় দ্বিতীয় বর্ষের জুবেরা আক্তার সোনিয়া, নাবিলা আক্তার ঐশি, তুলি রাণী পাল, প্রান্ত চন্দ্র পাল, সাইফুর রহমান, প্রথম বর্ষের আয়েশা বেগম, সীমা বেগম সুইটি বেগম প্রমূখ।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park