1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

শর্মি ডাক্তার হয়ে মানুষের সেবা করতে চায়

  • প্রকাশের সময় : শুক্রবার, ৪ আগস্ট, ২০২৩

গোলাপগঞ্জ(সিলেট) সংবাদদাতা:  শর্মি দাশ গোলাপগঞ্জ উপজেলার ভাদেশ্বর নাছির উদ্দিন উচ্চ বিদ্যালয় ও কলেজ থেকে বিজ্ঞান বিভাগে এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে গোল্ডেন প্লাস জিপিএ ৫ অর্জন করেছে। বাবা-মা’র অনুপ্রেরণা এবং শিক্ষকদের যথার্থ শিক্ষাদান, নিজের আত্মবিশ্বাস ও মনোবলকে পূঁজি করে ইতিপূর্বেও  জেএসসি ও পিএসসি পরীক্ষায়ও একই ফলাফল করে অর্জন করে পিতা-মাতা সহ পরিবারের মুখ উজ্জ্বল করেছে।

শর্মি দাশ উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের খমিয়া পাতন গ্রামের বাসিন্দা। তাহার পিতা বিমান দাশ সিলেট পল্লী বিদ্যুৎ সমিতির একজন প্রকৌশলী ছিলেন ও তাহার মা সুমী রাণী দাশ একজন গৃহিনী। এক ভাই ভাষ্কর দাশ বর্ণ নবম শ্রেণিতে অধ্যয়নরত। সে ও ভবিষ্যতে একজন প্রকৌশলী হতে চায়।

শর্মি দাশের বাবা বিমান দাশ জানান, সবাই আমার মেয়ের জন্য দোয়া ও আর্শিবাদ করবেন সে যেন এইচএসসি পরীক্ষায় ভাল রেজাল্ট করে তার স্বপ্ন বাস্তবায়ন করতে পারে।

শর্মি দাশ বলেন, সৃষ্ঠি কর্তার অপার মহিমায় এসএসসি পরীক্ষায় গোল্ডেন জিপিএ-৫ পেয়েছি। আমি এর আগে জেএসসি ও পিএসসি পরীক্ষায় গোল্ডেন এ-প্লাস পাই। সে আরও বলেন, আমি এইচএসসি পরীক্ষায় ভাল রেজাল্ট করে মেডিকেল কলেজে ভর্তি হতে পারি এবং ভবিষ্যতে ডাক্তার হয়ে স্বাস্থ্য সেবায় নিজেকে জনকল্যাণে নিবেদিত রাখতে চাই। আমার জন্য সবাই দোয়া ও আর্শিবাদ করবেন।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ/ তামান্না

 

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park