1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

মে মাসে নারী ও শিশু নির্যাতনের ঘটনা ৩২৪টি

  • প্রকাশের সময় : শুক্রবার, ৩১ মে, ২০২৪

সিলেট আলাপ ডেস্ক :চলতি বছর মে মাসে ৩২৪ নারী ও শিশু নির্যাতনের শিকার হয়েছে। যা এপ্রিল মাসের তুলনায় ৪৬টি বেশি। নারী ও শিশু নির্যাতন ছাড়াও মে মাসে নির্বাচন কেন্দ্রিক সহিংসতা বেড়েছে বলে জানিয়েছে মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ)।

শুক্রবার (৩১ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানায় সংস্থাটি।

দেশের বিভিন্ন দৈনিক পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনের ওপর ভিত্তি করে এই প্রতিবেদন তৈরি করে প্রতিষ্ঠানটি। প্রতি মাসে এই প্রতিবেদনে তুলে ধরা হয় দেশের মানবাধিকার পরিস্থিতি।

তারা বলছে, মে মাসে ৫৩টি ধর্ষণ, ১৬টি সংঘবদ্ধ ধর্ষণ, ধর্ষণের পর দুটি হত্যার ঘটনা ঘটে। এছাড়া ২৩টি ধর্ষণের চেষ্টা, ৩৬টি যৌন নির্যাতন ও ৩৯টি শারীরিক নির্যাতনের ঘটনা ঘটেছে। সব মিলিয়ে ৩২৪টি নির্যাতনের ঘটনা ঘটেছে। এর আগে, এপ্রিল মাসে নির্যাতনের ঘটনার সংখ্যা ছিল ২৭৮টি।

অপরদিকে, এমএসএফের প্রতিবেদন অনুযায়ী মে মাসে সহিংসতার শিকার হয়েছেন ৩৫ সাংবাদিক, সাইবার নিরাপত্তা আইনে আসামি হয়েছেন ছয়জন। একই সময়ে ছয়টি গণপিটুনির ঘটনায় চারজন নিহত হয়েছেন। আর অজ্ঞাতপরিচয় মরদেহ উদ্ধার করা হয়েছে ৫১টি।

এ ছাড়া আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে তিনজন ও কারা হেফাজতে ১১ জন মারা গেছেন।

মে মাসে উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে ৯৭টি সহিংসতায় প্রাণ গেছে ছয়জনের। এছাড়া ২৯টি রাজনৈতিক সহিংসতার ঘটনায় প্রাণ গেছে আরও ছয়জনের। গ্রেপ্তার হয়েছেন ৬৯ জন।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// শাকিব

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park