1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

এইচএসসি পরীক্ষা ৩০ জুনই, পেছানোর খবরটি ভুয়া

  • প্রকাশের সময় : শুক্রবার, ৩১ মে, ২০২৪

সিলেট আলাপ ডেস্ক :২০২৪ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা আগামী ৩০ জুনই শুরু হবে। পরীক্ষা এক মাস পেছানোর যে বিজ্ঞপ্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়েছে, সেটি সত্য নয়। ভুয়া বিজ্ঞপ্তিতে কেউ যাতে বিভ্রান্ত না হন সেই বিষয়েও পরামর্শ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

শুক্রবার (৩১ মার্চ) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের।

তিনি বলেন, পূর্বের ঘোষিত রুটিন অনুযায়ী এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা পেছানোর বিষয়ে কোন সিদ্ধান্ত হয়নি। যে বিজ্ঞপ্তিটি ছড়িয়ে পড়েছে সেটি ফেক ও ভুয়া।

ফেসবুকে ছড়িয়ে পড়া ভুয়া ওই বিজ্ঞপ্তির শিরোনাম ছিল ‘২০২৪ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষা একমাস বিলম্বের নোটিশ’। এতে বলা হয়েছে, আগাম ঘূর্ণিঝড়, বন্যা ও দুই দফা ছাত্রছাত্রীদের দেশব্যাপী আন্দোলোনের ওপর ভিত্তি করে, আগামী ৩০ জুন অনুষ্ঠিতব্য এইচএসসি পরীক্ষা আগামী ৩০ জুলাই বোর্ড কর্তৃক প্রদত্ত শর্ট সিলেবাসে অনুষ্ঠিত হবে। শিঘ্রই ২০২৪ সালের ৩০ জুলাই অনুষ্ঠিতব্য পরীক্ষার নতুন সময়সূচি প্রকাশিত হবে।

এদিকে, আগামী ৩০ জুন অনুষ্ঠিতব্য এইচএসসি ও সমমান পরীক্ষা পেছানোর দাবিতে পরীক্ষার্থীদের একটি অংশ বেশ কয়েকদিন থেকে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালনে করে আসছেন।

এসব শিক্ষার্থীদের পরীক্ষা পেছানোর ভুয়া এ বিজ্ঞপ্তি দেখে উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা গেছে। তবে মন্ত্রণালয় বলছে, পরীক্ষা পেছানো নিয়ে তাদের কোনো সিদ্ধান্ত নেই। নির্ধারিত সময়ে এ পরীক্ষা অনুষ্ঠিত হব। ভুয়া বিজ্ঞপ্তিতে কেউ যাতে বিভ্রান্ত না হন সেই বিষয়ে পরামর্শ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// শাকিব

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park