1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

নিজ বাড়িতে নিরাপত্তাহীনতায় ফ্রান্স প্রবাসী সালাউদ্দিন: হত্যার হুমকি ও মানহানির কারণে প্রশাসনের হস্তক্ষেপ কামনা

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৩ মে, ২০২৪

এসএম আজহার: সিলেট জেলাধীন গোলাপগঞ্জ থানার বাদেপাশা ইউনিয়নে খাগাইল গ্রামের ফ্রান্স প্রবাসী মোঃ সালাউদ্দিনকে প্রাণে মারার হুমকি দেওয়া হয়েছে। গোলাপগঞ্জ উপজেলার মানিকোনা গ্রামের আব্দুল গফ্ফারের ছেলে আব্দুর রহমান পর্তুগাল থেকে ভয়েস রেকর্ড করে অশ্লীল গালি-গালাজ ও সালাউদ্দিনকে কেটে টুকুরো টুকরো করবে বলে জানিয়েছে। নিজ জন্মভূমিতে বেড়াতে এসে এমন চাঞ্চল্যকর জঠিল পরিস্থিতির কারণে বাংলাদেশ এবং ফ্রান্সে জীবনের নিরাপত্তা চেয়ে ও মানহানির অভিযোগ এনে, প্রশাসনের সাহায্য কামনা করে, গত ১৩ই মে আব্দুর রহমানকে অভিযুক্ত করে গোলাপগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ফ্রান্স প্রবাসী মোঃ সালাউদ্দিন ।
অভিযোগ সূত্রে জানা যায় মোঃ সালাউদ্দিনের ফ্রান্সের বাসায় দীর্ঘ ২বৎসর বসবাস করে আসছেন ফোনে হুমকিদাতা আব্দুর রহমান। থাকা-খাওয়া বাবত ও বিভিন্ন প্রয়োজন দেখিয়ে বিভিন্ন সময়ে প্রায় ১০লক্ষ টাকা ধার নেন সালাউদ্দিনের কাছ থেকে। গত ১৫ই জানুয়ারী ২০২৪ইং সালাউদ্দিন বাংলাদেশে আসেন এবং আব্দুর রহমানকে তার ফ্রান্সের বাসায় রেখে আসেন। কিন্তু ২দিন পর আব্দুর রহমান বাসা ত্যাগ করে পর্তুগালে আত্মগোপন করেন। এদিকে বাংলাদেশে এসে আব্দুর রহমানের পরিবারের কাছে পাওনা টাকা চাইতে গেলে, তারা অস্বীকার করে এবং হামলা- মামলার ভয় দেখায়। উপূর্যপরি আব্দুর রহমান পর্তুগাল থেকে সালাউদ্দিনকে মোবাইল ফোনে গালি গালাজ ও প্রাণে মারার হুমকি অব্যাহত রাখে ।

এ বিষয়ে গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাকছুদুল আমিন বলেন, দু’পক্ষই পাল্টাপাল্টি অভিযোগ করেছেন বিযয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park