
এসএম আজহার: সিলেট জেলাধীন গোলাপগঞ্জ থানার বাদেপাশা ইউনিয়নে খাগাইল গ্রামের ফ্রান্স প্রবাসী মোঃ সালাউদ্দিনকে প্রাণে মারার হুমকি দেওয়া হয়েছে। গোলাপগঞ্জ উপজেলার মানিকোনা গ্রামের আব্দুল গফ্ফারের ছেলে আব্দুর রহমান পর্তুগাল থেকে ভয়েস রেকর্ড করে অশ্লীল গালি-গালাজ ও সালাউদ্দিনকে কেটে টুকুরো টুকরো করবে বলে জানিয়েছে। নিজ জন্মভূমিতে বেড়াতে এসে এমন চাঞ্চল্যকর জঠিল পরিস্থিতির কারণে বাংলাদেশ এবং ফ্রান্সে জীবনের নিরাপত্তা চেয়ে ও মানহানির অভিযোগ এনে, প্রশাসনের সাহায্য কামনা করে, গত ১৩ই মে আব্দুর রহমানকে অভিযুক্ত করে গোলাপগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ফ্রান্স প্রবাসী মোঃ সালাউদ্দিন ।
অভিযোগ সূত্রে জানা যায় মোঃ সালাউদ্দিনের ফ্রান্সের বাসায় দীর্ঘ ২বৎসর বসবাস করে আসছেন ফোনে হুমকিদাতা আব্দুর রহমান। থাকা-খাওয়া বাবত ও বিভিন্ন প্রয়োজন দেখিয়ে বিভিন্ন সময়ে প্রায় ১০লক্ষ টাকা ধার নেন সালাউদ্দিনের কাছ থেকে। গত ১৫ই জানুয়ারী ২০২৪ইং সালাউদ্দিন বাংলাদেশে আসেন এবং আব্দুর রহমানকে তার ফ্রান্সের বাসায় রেখে আসেন। কিন্তু ২দিন পর আব্দুর রহমান বাসা ত্যাগ করে পর্তুগালে আত্মগোপন করেন। এদিকে বাংলাদেশে এসে আব্দুর রহমানের পরিবারের কাছে পাওনা টাকা চাইতে গেলে, তারা অস্বীকার করে এবং হামলা- মামলার ভয় দেখায়। উপূর্যপরি আব্দুর রহমান পর্তুগাল থেকে সালাউদ্দিনকে মোবাইল ফোনে গালি গালাজ ও প্রাণে মারার হুমকি অব্যাহত রাখে ।
এ বিষয়ে গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাকছুদুল আমিন বলেন, দু'পক্ষই পাল্টাপাল্টি অভিযোগ করেছেন বিযয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
https://youtu.be/e0gBT5INMkw?si=yFQn8_gOFXgIqq8M
সম্পাদকমন্ডলীর সভাপতি : এড. রিপা
সম্পাদক ও প্রকাশক : কুলসুমা বেগম(কলি)
নির্বাহী সম্পাদক : জিল্লুর রহমান
প্রধান কার্যালয় : আরকে মিশন রোড, ঢাকা।
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : আম্বরখানা, সিলেট-৩১00।
ইমেইল : sylheteralap@gmail.com
যোগাযোগ : 017184414066