1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

পদ্মফুল প্রতীকে ভোট চেয়ে কানাইঘাটে সাংবাদিকদের সাথে ভাইস চেয়ারম্যান প্রার্থী রোকশানার মতিবিনিময়

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৩ মে, ২০২৪

মুফিজুর রহমান নাহিদ :- আগামী ৫ জুনের ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে কানাইঘাটে মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী রোকশানা জাহান (পদ্মফুল) প্রতীকে ভোট চেয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন।

গতকাল বুধবার বিকেল ৩টায় কানাইঘাট প্রেসক্লাব কার্যালয়ে মতবিনিময়কালে ভাইস চেয়ারম্যান প্রার্থী রোকশানা জাহান বলেন, দলমত নির্বিশেষে সকলের সমর্থন নিয়ে আগামী ৫ জুনের নির্বাচনে (পদ্মফুল) প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করছি। প্রচার-প্রচারনায় উপজেলার যেখানে যাচ্ছি, নারী-পুরুষ সহ সর্বস্তরের ভোটারদের সমর্থন পাচ্ছি। দীর্ঘদিন থেকে কানাইঘাটের ধর্মপ্রাণ জনসাধারণ, মা-বোন সহ অন্যান্য ধর্মের ভাই-বোনদের সাধ্যানুযায়ী তাদের পাশে থেকে বিভিন্ন ভাবে সেবা করার চেষ্টা করে আসছি। বিশেষ করে নারী-নির্যাতন, নিপীড়ন ও পিছিয়ে পড়া নারীরা যাতে করে সম্মানের সহিত জীবন-জীবিকা নির্বাহ করতে পারেন এজন্য তাদের সাহায্য সহযোগিতা করে যাচ্ছি।
তাই দলমত নির্বিশেষে সবাই আমাকে এবারের উপজেলা পরিষদের নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী হিসেবে অংশগ্রহণ করার জন্য উৎসাহ-উদ্দীপনা দিয়ে আসছিলেন। সবার মতামতকে সম্মান জানিয়ে কানাইঘাটবাসীর সেবা করার জন্য আমি মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচনে প্রতিদ্ব›িদ্বতা করছি।
আগামী ৫ জুনের নির্বাচনে তিনি মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হলে, সব-সময় সততা, নিষ্ঠার সাথে আমার উপর অর্পিত দায়িত্ব পালন করব এবং জনগণের পাশে থেকে সেবা করার আপ্রান চেস্টা করে যাবো। সেই সাথে সরকার ও উপজেলা পরিষদ থেকে প্রাপ্ত বরাদ্দটুকু সততার মাধ্যমে ইনসাফ ভিত্তিক সুষ্ঠু বণ্টন সহ উন্নয়ন মূলক কর্মকান্ড পরিচালনা করব। আমি একজন নারী হিসেবে, নারীদের বিভিন্ন ধরনের সমস্যা সমাধানে কাজ করব এবং সরকারের নারী সমাজের উন্নয়নের জন্য যেসব সুযোগ-সুবিধা নিশ্চিত করেছেন তা বাস্তবায়নে কাজ করে যাব।
সরকার জনগণের সেবা নিশ্চিত করার জন্য উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তর থেকে নারী-পুরুষ সহ সবাইকে নানা ধরনের সেবার পাশাপাশি বিভিন্ন ধরনের ভাতা প্রদান করা হয়। এসব ভাতা ও সুযোগ-সুবিধা যাতে করে উপযুক্তরা পান সেদিকে আমার বিশেষ নজর থাকবে।
উপজেলা পরিষদের চেয়ারম্যান, প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি দলমত নির্বিশেষে সবাইকে সাথে নিয়ে জবাবদিহিতা নিশ্চিতের মাধ্যমে উন্নয়ন মূলক কর্মকান্ড সহ সব ধরনের প্রাপ্ত বরাদ্দ সুষ্ঠুভাবে বন্টন করব। কোন বরাদ্দ অর্থের বিনিময়ে বিক্রি করবেন না বলে মতবিনিময় সভায় মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী রোকশানা জাহান উল্লেখ করেন।
মতবিনিময় সভায় তিনি কানাইঘাটবাসীর কাছে ৫ জুনের নির্বাচনে (পদ্মফুল) প্রতীকে ভোট দিয়ে তাকে বিজয়ী করার জন্য সবার প্রতি আহবান জানিয়েছেন ।
মতবিনিময় সভায় ভাইস চেয়ারম্যান প্রার্থী রোকশানা জাহানের স্বামী প্রবাসী আব্দুল মালিক, এলাকার মুরব্বী আব্দুল হাসিম, আজির উদ্দিন, রানা দেবনাথ, আব্দুল মুতলিব, ব্যবসায়ী রায়হান উদ্দিন, আশরাফ উদ্দিন সহ প্রেসক্লাব নেতৃবৃন্দ, কর্মরত সাংবাদিকবৃন্দ সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park