1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

গোলাপগঞ্জে এসএসসি/দাখিল পরিক্ষায় জিপিএ৫ প্রাপ্ত সহ সকল কৃর্তি ছাত্রীদের সংবর্ধনা প্রদান

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৩ মে, ২০২৪

নিউজ ডেস্ক: ২০২৪ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে ভাদেশ্বর মহিলা ডিগ্রি কলেজ । আজ ২২ মে বুধবার হল রুমে ভাদেশ্বর মহিলা ডিগ্রি কলেজের এই সংবর্ধনা অনুষ্ঠান হয়।

ভাদেশ্বর মহিলা ডিগ্রি কলেজ অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) সেলিনা আক্তার এর সভাপতিত্বে, ভাদেশ্বর মহিলা ডিগ্রি কলেজ এর অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক হাফিজ মাঃ আব্দুল মুহিত এর পরিচালনায়, অত্র কলেজের একাদশ শ্রেনির ছাত্রী সিদ্দিকা জাহান পুষ্পা কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুভেচ্ছা বক্তব্য রাখেন অত্র কলেজের ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক এনামুল হক এবং শিক্ষার্থীদের মধ্যে থেকে বক্তব্য রাখেন অত্র কলেজের একাদশ শ্রেনির বিজ্ঞান বিভাগের ছাত্রী নাজিয়া আক্তার জান্নাত।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতালের ইএনটি এন্ড হেড-নেক সার্জারী বিভাগের বিভাগীয় প্রধান ও কক্লিয়ার ইমপ্লান্ট কার্যক্রম এর কর্মসূচি পরিচালক ভাদেশ্বর এর কৃতি সন্তান ডা.নূরুল হুদা নাঈম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভাদেশ্বর মহিলা কলেজ এর প্রতিষ্ঠাতা আলহাজ্ব মরহুম গৌছ আহমদ এর কনিষ্ঠ পুত্র ও বিশিষ্ট সমাজ সেবক যুক্তরাজ্য প্রবাসী ফয়জুল আহমদ, গোলাপগঞ্জ উপজেলার শ্রেষ্ঠ কলেজ প্রতিষ্টান প্রধান নাছির উদ্দীন উচ্চ বিদ্যালয় ও কলেজ এর অধ্যক্ষ সুনীল চন্দ্র দাস,
ভাদেশ্বর মহিলা ডিগ্রি কলেজ এর গভর্নি বডির সদস্য তারেক জলিল মাস্টার,

শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন, বাংলা বিভাগের সাবেক বিভাগীয় প্রধান ও সহকারী অধ্যাপক আবুল ফজল, ভাদেশ্বর মহিলা ডিগ্রি কলেজ সহকারী অধ্যাপক আব্দুলা আল ফারুক, ভাদেশ্বর মহিলা ডিগ্রি কলেজ গণিত বিভাগের প্রভাষক ফরিদ আহমদ।

জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে থেকে বক্তব্য রাখেন, নাছির উদ্দীন উচ্চ বিদ্যালয় ও কলেজের ছাত্রী তানজিফা ইসলাম, সলিমা খানম বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী সৈয়দা নাদিয়া আক্তার।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park