
গোলাপগঞ্জ প্রতিনিধি:
গোলাপগঞ্জের ভাদেশ্বর কলেজের গভনিং বডির সদস্য দের নিয়ে গুণীদের সাথে মতবিনিময় অনুষ্ঠিত হয়।
শনিবার (২৭ এপ্রিল) সকাল ১২টার সময় কলেজ হল রুমে এ মতবিনিময়ে আয়োজন করা হয়।
ভাদেশ্বর কলেজের প্রতিষ্টা কালীন সদস্য ভাদেশ্বর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জিলাল উদ্দিনের সভাপতিত্বে ও অত্র কলেজের অধ্যক্ষ মাহবুব উস সামাদ এর সঞ্চালনায় অফিস সহকারী মাওলানা খালেদ মাহমুদ কলিমের কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন
ম্যানেজিং কমিটির সদস্য সাংবাদিক, লেখক আবুল হাছনাত।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট এম এ জি ওসমানী মেডিকেল হাসপাতালে নাক-কান-গলা ও হেড-নেক সার্জারি বিশেষজ্ঞ সার্জন ও কক্লিয়ার ইমপ্লান্ট কার্যক্রমে পরিচালক ডা: নুরুল হুদা নাঈম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ভাদেশ্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামীম আহমদ, ভাদেশ্বরের কৃতি সন্তান ডা: আলী জাহান, ভাদেশ্বর নাছির উদ্দীন উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি ময়নুল হক, ভাদেশ্বর নাছির উদ্দীন উচ্চ বিদ্যালয়ের সাবেক সিনিয়র শিক্ষক তারেক জলিল, ভাদেশ্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামীম আহমদ, ভাদেশ্বর কলেজের গভনিং বডির সদস্য ও ভাদেশ্বর মকবুল আহমদ আইডিয়াল একাডেমির প্রধান শিক্ষক আব্দুল মতিন, বিশিষ্ট সমাজ সেব কবির আহমদ, পনাইরচক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিখিল বিশ্বাস, বি এন কে উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সামছুল মওলা, ভাদেশ্বর কলেজের দাতা সদস্য আব্দুল খালিক, সলিমা খানম বালিকা উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সদস্য আলী আক্তার, গোলাপগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আকমল হোসেন, ভাদেশ্বর মডেল মাদ্রাসার অধ্যাপক রজত কান্তি দাস।
এ সময় উপস্থিত ছিলেন- ভাদেশ্বর কলেজ গভনিং বডির সদস্য মজনু মিয়া, ভাদেশ্বর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মুহিদুজ্জামান লাভলু, বিশিষ্ট সমাজসেবক আজির উদ্দিন, ডা: হেলাল উদ্দিন, বিশিষ্ট রাজনীতিবিদ উজ্জ্বল আহমদ, শাদিকুর রহমান, রাজু আহমেদ, গৌছ আহমদ প্রমূখ।